ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারপার্সন

Share:

নিজস্ব প্রতিনিধি: যানজট এড়াতে সব থেকে সুবিধার রাস্তা হল মেট্রো রেল। স্থলপথে মেট্রোর পর এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী। হয়ে গিয়েছে ট্রায়াল রানও। জানা গিয়েছে, ইস্ট –ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল দৌড়তে শুরু করবে। এদিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিদর্শনে আসেন রেল বোর্ডের চেয়ারপার্সন তথা চিফ এক্সিকিউটি অফিসার রেখা ভার্মা সিনহা। মঙ্গলবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো জিএমপি উদয় কুমারকে সঙ্গে নিয়ে পরিদর্শন সারেন দেশের প্রথম মহিলা রেল বোর্ডের প্রধান।

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের শিলান্যাস হয়েছিল ২০০৯ সালে। তারপর এই টানেল তৈরিতে ব্যয় হয়েছে ১৪ বছর। তারপর প্রথমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই টানেলে ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল এবং বাড়িতে ধস। থমকে পড়ে থাকে এই প্রজেক্ট। তবে আপাতত ডিসেম্বরের মধ্যেই হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো চালু হলেও। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক হাওড়া রুটও। জুন মাসের মধ্যে এই রুট চালু করতে চায় কেন্দ্র, সূত্রের খবর।

জানা গিয়েছে, একাধিকবার বদলানো হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নকশা। বউ বাজারের ধস প্রবণ এলাকা এড়িয়ে কী ভাবে রুট এগোনো যায় সেই বিষয়টিই এখন খতিয়ে দেখছে ইঞ্জিনিয়াররা। এরপরই সল্টলেকের সঙ্গে হাওড়া রুট সংযুক্ত হওয়ার কাজেও জেগেছে আশা। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি আশ্বাস দিয়েছেন, ২০২৪ জুনের মধ্যে হাওড়া এসপ্ল্যানেড ইস্ট-ওয়েস্ট রুটে শুরু হবে মেট্রো চলাচল। তিনি বলেন, ‘বউবাজারের বিপর্যস্ত অংশে বাকি কাজ দ্রুত শেষ হবে। হাওড়া এসপ্ল্যানেড মেট্রোর ট্রায়াল রান শুরু হবে কিছুদিনের মধ্যেই। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে ২০২৪-এর জুনের মধ্যে মেট্রো চালু হয়ে যাবে বলে আশা।’

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?