কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, উঠল Go Back শ্লোগানও

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মীরা। তুললেন Go Back শ্লোগানও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কালো পতাকা দেখলেন বাংলার রাজ্যপাল(Governor of Bengal) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। শুনলেন Go Back শ্লোগানও(Go Back Slogan)। বৃহস্পতিবার তিনি গিয়েছেন নদিয়ায়(Nadia) জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের(Kalyani University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে। কেননা পদাধিকার বলে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য। এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতেই আচার্য হিসাবে উপস্থিত থাকতে সেখানে গিয়েছেন রাজ্যপাল। আর সেই বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপাল পা রাখতেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) কর্মীরা তাঁকে দেখালেন কালো পতাকা। তাঁর উপস্থিতিতে Go Back শ্লোগানও। রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যপালকে কালো পতাকা দেখানো ও তাঁকে উদ্দেশ্য করে Go Back শ্লোগান দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারী তথা তৃণমূলের কর্মীদের অভিযোগ, ১০০ দিনের কাজের বিপুল টাকা বকেয়া রয়েছে বাংলার খাতে। বারবার আবেদন-নিবেদন, আন্দোলন করা সত্ত্বেও বকেয়া মেলেনি। এর প্রতিবাদেই তাঁরা এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছেন। তাঁকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করেছেন। ঘটনা হচ্ছে, এই প্রথম নয় যে রাজ্যপালকে বাংলার শাসক দল কালো পতাকা দেখালো। এর আগেও একাধিকবার রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল। যদিও দিন কয়েক আগে রাজভবনে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন। তার পরই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ‘রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঝগড়ার কথা বলা হয়। কিন্তু সেটা ঠিক নয়।’ যদিও এদিন রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছে মুখ্যমন্ত্রীই দল। 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ