সাতসকালে মুখোমুখি ধাক্কা ডাম্পার ও স্করপিওর, মৃত ৩

উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহের রহড়া থানার রুইয়া এলাকায় ডাম্পার ও স্করপিও গাড়ির সংঘর্ষের ঘটনায় মারা গেলেন ৩জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের(Kalyani Expressway) ওপরে মুখোমুখি ধাক্কা লাগল ডাম্পার(Dumper) ও স্করপিও গাড়ির(Scorpio Car)। আর সেই দুর্ঘটনাই কেড়ে নিল ৩ জনের জীবন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪জন মহিলা সহ ৬জন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুয়াশার জন্যই এই দুর্ঘটনা(Accident) ঘটেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর মহকুমার(Barracpur Sub Division) খড়দহের রহড়া থানার রুইয়া এলাকায়। ঘটনায় আহত ৪ মহিলাকেই কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।  

জানা গিয়েছে, এদিন অর্থাৎ সোমবার ভোরে ৬ জন মহিলা একটি স্করপিও গাড়ি করে কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন। শীতের ভোরে কল্যানী এক্সপ্রেসঅয়ে সেভাবে সচল না থাকায় ফাঁকা রাস্তাতেই ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়েছিলেন চালক। কুয়াশার কারণে সম্ভবত উল্টোদিক থেকে আসা ডাম্পার আগে থেকে দেখতে পারেননি তিনি। আর যখন তার নজরে তা এসেছে তখন অনেকতাই দেরী হয়ে গিয়েছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় রুইয়া এলাকায় দুটি গাড়িতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়  দোকানিরা ছুটে এসে দেখেন, স্করপিওর সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে দলা পাকিয়ে দিয়েছে ৩টে শরীর। আরও বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিওর সামনের অংশ এমনভাবেই দুমড়ে গিয়েছে, যাতে ভিতরে আটকে পড়া যাত্রীদের টেনে বার করতে মারাত্মক সমস্যা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে। ঘটনাস্থলেই চালক-সহ দু’জন মহিলার মৃত্যু হয়। বাকি ৪জন মহিলাকে কলকাতার নিয়ে যাওয়া হয়েছে। ডাম্পারের চালক ও খালাসিও আহত হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। তাঁদের স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় আগেও দুর্ঘটনা ঘটেছে। পুলিশকে বভুবার বলা হয়েছে ওই এলাকায় যানবাহণের গতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ।

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া