উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি স্থগিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বছর শেষে শিক্ষকদের জন্য দুঃসংবাদ  দিল রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল। ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে হবে না কোন শিক্ষক বদলি। তবে আগেই ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত ছ মাসের জন্য বদলির নির্দেশ । এবার আরও বাড়ল সেই সময়সীমা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, School Service Commission বা SSC’র তরফে রাজ্যের শিক্ষা দফতরকে এই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। নতুন নিয়োগ, প্রশাসনিক বদলি প্রভৃতি কারণে আবেদনের ভিত্তিতে সাধারণ বদলি এবং বিশেষ বদলি বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।

রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি যাতে স্বচ্ছভাবে হয় সেই কারণে তৈরি করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল। কোনও শিক্ষক যদি নিজের জেলার স্কুল বা বাড়ির কাছের স্কুলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাঁরা এই পোর্টালটির মাধ্যমে আবেদন জানাতে পারতেন। এবার সেই প্রক্রিয়ায়  ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৎপর মমতার সরকার।

এই পরিস্থিতিতে গত বছর ২৯ ডিসেম্বর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে বলা হয়, ৩০ জুন পর্যন্ত উৎশ্রী পোর্টাল বন্ধ থাকবে। কিন্তু, ২৯ শে ডিসেম্বর শুক্রবার রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে একটি নির্দেশিকা দেওয়া হয়। যেখানে বলা হয়, ‘School Service Commission স্কুল শিক্ষা দফতরকে উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক বদলি বন্ধ রাখার মেয়াদ ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার আপাতত শিক্ষক শিক্ষিকাদের বদলি অপেক্ষা নতুন নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। আর সেই কারণে সমস্ত জেলায় কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানা প্রয়োজন।

যদি এই সময়ের মধ্যে পোর্টালটি চালু থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সামনে আনা সম্ভব নয়। তাই আপাতত এই বছর উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে, বিশেষ বিশেষ জরুরি ক্ষেত্রে যাতে বদলির আবেদন গ্রাহ্য করা হয় সেই দিকটি সরকারের বিবেচনা করে দেখা উচিত। এই মর্মে ডেপুটেশন দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে কিছু সংগঠন সূত্রের খবর এমনটাই।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?