ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য আফগান দল ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহেই ভারতে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। আর ওই সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইব্রাহিম জাদরানের কাঁধে। ১৯ সদস্যের দলে রয়েছেন মুজিব উর রহমানও। দলে রাখা হলেও রশিদ খানের খেলা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।

ভারতের বিরুদ্ধে ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হবে ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে। কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ জানানোর অপরাধে দলের অন্যতম তারকা স্পিনার মুজিব উর রহমানের ফ্র্যাঞ্চাইজি খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধেও সিরিজে তাঁকে রাখা হয়নি। সূত্রের খবর, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরেই আফগান ক্রিকেট বোর্ডের কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন মুজিব উর রহমান। দেশের হয়ে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। আর তার পরেই তাঁর উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিয়ে ভারত সফরের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে।    

আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতুল্লা জাজাই, রহমত শাহ, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, করিম জনত, আজমাতুল্লা ওমরজাই, শরাফুদ্দিন আশরফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, নুর আহমেদ, মহম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবদিন নইব ও রশিদ খান।

 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?