‘সনাতন’ ধর্ম নিয়ে উদয়নিধি বিরুদ্ধে মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্ম মুছে ফেলার পক্ষে সওয়াল করার জন্য তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে কড়া ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। এই রায়দানের পরেই বুধবার ডিএমকে মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে কিছুটা স্বস্তি দিল মাদ্রাজ হাইকোর্ট। এদিন স্ট্যালিন ও ডিএমকে-র আরও দুই নেতার বিধায়ক পদে বহাল রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।

এই রায়দানের পর উদয়নিধি স্ট্যালিন বলেন, ‘এটা একটা বড় জয়। বিজেপি আমার বক্তব্যকে বিকৃত করেছে । ‘ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ৪৬ বছর বয়সী ডিএমকে নেতা ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, “কয়েকটি জিনিসের বিরোধিতা করা যায় না, এটি শুধুমাত্র বিলুপ্ত করা উচিত। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এটিকে নির্মূল করতে হবে। এভাবেই আমাদের সনাতনকে নির্মূল করতে হবে”।আর তারপর থেকেই সমালোচনার মুখে পড়ে স্ট্যালিন।

পাল্টা উদয়নিধি স্ট্যালিন বলেছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কথা বলেছেন যারা সনাতন ধর্মের কারণে ভুগছিলেন। তিনি তার মন্তব্যের বিষয়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকবেন। ডিএমকে সরকার সামাজিক ন্যায়বিচার বজায় রাখতে এবং এম কে স্ট্যালিনের নেতৃত্বে একটি সমতাবাদী সমাজ প্রতিষ্ঠার জন লড়াই করবে। উদয়নিধির এই মন্তব্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহার, জম্মু-কাশ্মীর এবং মহারাষ্ট্রে এফআইআর দায়ের হয়েছিল।  ডিএমকে নেতা তাই একাধিক এফআইআরকে একটিতে একত্রিত করার অনুরোধ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।কড়া জবাব দিয়েছে শীর্ষ আদালতের  বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ । এই আবহেই মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে কিছুটা স্বস্তি দিল মাদ্রাজ হাইকোর্ট।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর