চেন্নাই রেলস্টেশনে বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার কোটি কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এবার চেন্নাই রেলস্টেশন থেকে উদ্ধার হল প্রায় ৪ কোটি টাকা। শনিবার গভীর রাতে  চেন্নাইয়ের  তাম্বারাম রেলওয়ে স্টেশনে ছয়টি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এই টাকা। তবে এটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখন জানা যায়নি।

পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন একজন বিজেপি কর্মী। এই ঘটনার পরেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রশ্ন উঠছে এই টাকা কি নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে এখন এই ঘটনা নিয়ে কোন সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ইতিমধ্যেই বিজেপি নেতার গ্রেফতারিতে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

চেন্নাই পুলিশের তরফে জানা গিয়েছে এই ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপি কর্মী হলেন সতীশ।  তিনি নিজে হোটেলের ব্যবসা করেন। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় সতীশ ছাড়াও গ্রেফতার হয়েছেন তাঁর ভাই নবীন এবং গাড়ি চালক। তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল তামিলনাড়ুতে রয়েছে প্রথম দফা ভোটগ্রহণ। আর এই আবহেই বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। তবে এদিনের এই ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার