রাজস্থানে বিজেপির পরিকল্পনা ভেস্তে দেবে RRR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুপালি পর্দায় ঝড় তুলেছিল রাজামৌলির পরিচালিত RRR সিনেমা। আর এবার রাজস্থানে নির্বাচনের বিজেপি চাপে ফেলতে পথে নামল RRR। তবে এটি রাজামৌলির সিনেমার RRR নয় এনারা হলেন রবীন্দ্র সিং ভাটি এবং রাজকুমার রট।  বর্তমানে এই দুই যুবকই রাতের ঘুম কেড়েছে গেরুয়া শিবিরের।

আসন্ন নির্বাচনে বছর ২৬-এর  রবীন্দ্র সিং ভাটিয়া লড়ছেন বাড়মের লোকসভা কেন্দ্র থেকে। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরী এবং কংগ্রেসের উম্মেদারাম বেনিওয়াল। অন্যদিকে রাজস্থানের দক্ষিণের কেন্দ্র বাঁশওয়ারাত থেকে লড়ছেন বছর ৩২-এর রাজকুমার রট। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপি প্রার্থী মহেন্দ্রজিৎ মালব্য । লোকসভায়  বারমের এবং বাঁশওয়ারাত এই কেন্দ্রে রয়েছে মাত্র ২ টি ভোট। তবে এই কেন্দ্রে প্রভাব পড়বে অন্য আসনের ওপর। তাই নির্বাচনে এই দুটি কেন্দ্রের ওপর বাড়তি নজর রাখছেন স্বয়ং  প্রধানমন্ত্রী শুধু তাই নয় বাড় মের কেন্দ্রের রবীন্দ্র সিং ভাটিয়াকে হারাতে পথে নেমেছে গেরুয়া শিবির।

কেন বাড়মের নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি? এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কৈলাশ চৌধুরিকে। যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। চৌধুরীর বিরুদ্ধে, কংগ্রেস আরএলপি থেকে উম্মেদা রামকে প্রার্থী করেছে। কিন্তু বিজেপির আসল প্রতিদ্বন্দ্বিতা  হল বছর ২৬-এর রবীন্দ্র সিং ভাটিয়া। জানা গিয়েছে, তিনি  চলতি বছর এই যুবক প্রথমে শিব বিধানসভা আসন থেকে বিজেপির টিকিট চেয়েছিলেন, কিন্তু তাঁকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের মধ্যে এসেছিলেন এবং ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে পরাজিত করে জয়লাভ করে। তবুও ভাটিয়া আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে টিকিট চেয়েছিল। তবে এবার প্রত্যাখ্যান পাওয়ায় নির্দল হয়ে নির্বাচনে নামে।

অন্যদিকে রয়েছে রাজস্থানের দক্ষিণের কেন্দ্র বাঁশওয়ারাত। তা নিয়েও চাপে রয়েছে বিজেপি। আসন্ন নির্বাচনে ভারতীয় আদিবাসী পার্টি বা BAP বাঁশওয়াড়া-ডুঙ্গারপুর লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বছর ৩২-এর রাজকুমার রট। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

উল্লেখ্য, রবীন্দ্র সিং ভাটিয়া হলেন একজন রাজপুত ।বারমের সংসদীয় আসনে ৩.৫ লক্ষ মানুষ রাজপুত রয়েছেন।  তাই রাজপুত ভোটের একক মালিক হলেন ভাটিয়া। অন্যদিকে রাজস্থানের আদিবাসী বলয়ের সবচেয়ে বড় মুখ  রাজকুমার রট। সেইজন্যই বাঁশওয়াড়া-ডুঙ্গারপুর জয়ের সম্ভাবনা রয়েছে  তাঁর। এখন থাকেই স্পষ্ট যে বড় পর্দায় যেমন ঝড় তুলেছিল রাজামৌলির পরিচালিত RRR। ঠিক তেমন রাজস্থানের মাটিতে ঝড় তুলবে রবীন্দ্র সিং ভাটিয়া এবং রাজকুমার রট।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর