ঝামেলা ছাড়াই গরমে পেট ঠান্ডা রাখতে ঝটপট বানিয়ে ফেলুন টক-ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি : দাউ দাউ করে জ্বলছে গোটা দেশ।এই গরমে খাবারের হজমের সাথে সাথে দেখা দেয় পেটের রোগ। ফলে খাবারে বাড়ে অরুচি। আবার সারাদিন না খেয়ে থাকলেও মাথা ঘোরা,জলশূন্যতা বাড়ে। তাতে খাওয়া-দাওয়া ঠিক না রাখলে মুশকিলে পড়তে হবে।তাই এই গরমে খান কিছু পাতলা হালকা খাবার।কাঁচা আমের উপকারিতা অনেক। বেশি না ভেবে ঝটপট বানিয়ে ফেলুন টক ডালের এই অসাধারন রেসিপিটি। পেট থাকবে ঠান্ডা।একইসঙ্গে চেটেপুটে খাবেন।

উপকরণ : ১ টা কাঁচা আম, ১ কাপ মুসুর ডাল, ২টো শুকনো লঙ্কা, ১ চা চামচ গোটা সর্ষে, স্বাদ অনুযায়ী লবন ও চিনি, ১ চা চামচ হলুদ, ২ টেবিল চামচ সর্ষের তেল আর ২টো কাঁচা লঙ্কা।

প্রণালী : প্রথমে ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। এবার এতে শুকনো লঙ্কা, গোটা সর্ষে ফোড়ন দিন। এবার সেদ্ধ করা রাখা ডালটা এতে দিয়ে দিন। এবার এতে হলুদ, লবন, চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে দিন।পরিমাণ মতো জল দেবেন। এবার এতে কাঁচা আম টুকরো করে দিয়ে দিন। আম সেদ্ধ হওয়া অবধি ভাল করে ডালটা ফুটিয়ে নিন। আম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন টকের ডাল। এই টক ডাল ধনেপাতা কুচি,টমেটো দিয়েও পরিবেশন করতে পারেন।

রোজ তো আমরা ডাল ভাত খায় তবে এই টক ডাল যেমন পেট ঠান্ডা রাখে তেমনই উপকারি। এই টক ডাল একবার বানিয়েই দেখুন না।দুপুরের ভোজে জমে যাবে এই রেসিপিটি।বাঙালিদের এই টকের ডাল বহু পুরনো রেসিপি।এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য। দিদিমা ঠাকুমাদের হাতের তৈরি এই টক ডালই  যেন অমৃত।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ