তৃণমূল কর্মীর  রহস্যমৃত্যু, গোসাবায় ছড়িয়ে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচন। এর মাঝে বৃহস্পতিবার জয়নগর  লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবায় তৃণমূল কর্মীর  রহস্যমৃত্যু। জানা গিয়েছে, নিহত ওই কর্মী হলেন তাপস বৈদ্য। গ্রামবাসীরা  অভিযোগ করেছে তাঁকে মেরে গেছের ঝুলিয়ে দেওয়া হয়েছে।   তাঁর দেহ উদ্ধার করতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

স্থানীয়রা জানিয়েছে, মৃত তৃণমূল সমর্থকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তৃণমূল নেতার।  ওই সম্পর্ক নিয়ে ওই নেতার সঙ্গে প্রায়শই অশান্তি চলত । সেই ঘটনার জেরে তাপসকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। সেখান থেকে তাপসের দেহ উদ্ধার হয়েছে। বর্তমানে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত সুন্দরবন কোস্টাল থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত তৃণমূল নেতার। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না তৃণমূল সমর্থকের। তবে স্থানীয়রা যে অভিযোগ করছে সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তে স্থানীয়দের অভিযোগ যদি উঠে আসে তাহলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে এই ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে