পর পর তিনবার, বিহারে ফের ধসল ২ কোটি টাকার ব্যয়ে সেতু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারে অব্যাহত সেতু ধস। এক সপ্তাহের মধ্যে পর পর তিনবার বিহারে ধসল সেতু। আরারিয়া এবং সিওয়ানের পর এবার ধসে পড়ল মতিহারির ব্রিজ। জানা গিয়েছে, প্রায় ২ কোটি টাকা খরচ করে এই সেতুটি তৈরি হচ্ছিল। ইতিমধ্যে সেতু ঢালাই কাজ শেষ হয়ে গিয়েছে। এই সেতুটির দৈঘ্য প্রায় ৫০ ফুট।

জানা গিয়েছে, এই সেতুটির দায়িত্বে ছিল তিহারীর ধীরাজ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড সংস্থা। তবে এখন এই সেতু ধস প্রসঙ্গে সংস্থার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এদিনের ঘটনা  প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,’নির্মাণে অনিয়মের কারণে সেতুটি ভেঙে পড়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, শনিবার সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।  কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের ফের ধসে পড়ল সেতু।  আর তাতে প্রশ্ন উঠছে, কি কার  গাফিলতির কারণে বারবার  সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ