কিডনি ভাল রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি : কিডনি হল আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।কিডনি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়।কোনো কারণে যদি কিডনির কার্যক্ষমতা কমে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে জীবন বিপন্ন হয়ে ওঠে। বিশেষ করে যাঁরা কিডনির অসুখে ভোগেন তাঁদেরও সতর্ক থাকা প্রয়োজন। জেনে নিন কিডনি ভাল রাখতে  কোন কোন খাবার বাদ দেবেন।

কোন কোন খাবার এড়িয়ে চলবেন :কিডনি সুস্থ রাখতে সেইসব খাবার এড়িয়ে চলুন যাতে ২০০ মিলিগ্রামের বেশি পটাশিয়াম থাকে। কেননা শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই কলা, দুধ, কিশমিশ, কমলা লেবু, ডাল, পালং শাক, আলু, টম্যাটো, বাদাম, চিকেন, অ্যাভোকাডো, কুমড়ো, বাদাম ইত্যাদি এড়িয়ে চলুন।

শুধু তাই নয় দুধ, ঘি, পনির, দইসহ দুগ্ধজাত পণ্য ক্যালসিয়ামে ভরা এবং এগুলো প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু এই খাবারগুলো কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও তৈরি করে।তবে মনে রাখা প্রয়োজন যে, কিডনি রোগীদের সবসময় যে ফল ও শাকসবজি নিষিদ্ধ এমন কোন কথা নেই। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।মূলত রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বেশি থাকে বা কিডনির জিএফআর যদি ৩০–এর কম হয়, তাহলে পটাশিয়ামসমৃদ্ধ খাবার কম খেতে হবে। তবে খাবারে অতিরিক্ত লবণ না খাওয়াই ভাল।

অন্যদিকে আপেল, পেয়ারা, আঙুর, নাশপাতি, জাম, তরমুজ এই ফলগুলোই পটাশিয়াম তুলনামূলক কম থাকে। এ ফলগুলো পরিমাণমতো খাওয়া যাবে।

উল্লেখ্য,১৯ বছরের বেশি বয়সী একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী প্রতিদিন যথাক্রমে ৩৪০০ মিলিগ্রাম এবং ২৬০০ মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করতে পারেন।কিন্তু কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ২০০০ মিলিগ্রামের কম পটাশিয়াম গ্রহণ করতে হবে। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ