ঝাড়গ্রামে টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, চলছে ঝুঁকিপূর্ণ পারাপার, সমস্যায় সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের রোহিনী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়ামারা সেতু। কিন্তু গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জল বাড়ায় জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি। যার ফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই সেতু। কিন্তু ডুলুং নদীতে(Dulung River) জল বাড়ার কারণে এই সেতুর উপর দিয়ে জল যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে যানবাহন চলাচল খুব আতঙ্কের মধ্যে দিয়ে চলছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া(Beliabera) কিংবা সাঁকরাইল ব্লকের রোহিনী, রগড়া থেকে ঝাড়গ্রাম শহরে যাওয়ার জন্য এই সেতুর উপর দিয়েই পারাপার করতে হয়। সমস্ত জরুরী পরিষেবার জন্য ঝাড়গ্রাম শহরে আসতে হয় সাধারণ মানুষকে। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা জানান, গত চার থেকে পাঁচ বছর আগে ওই রাস্তার উপরে একটা সেতু ছিল।

কিন্তু ওই সেতুর একাংশ ভেঙ্গে যাওয়ার কারণে বিকল্প এই ডুলুং নদীর উপরে কজওয়ে বানানো হয়। কিন্তু এতেও বিপত্তি। একটু বৃষ্টি হলেই জল ওই বিকল্প কজওয়ের উপর দিয়ে পারাপার করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বহু গ্রামের। তবে স্থানীয়রা ভেঙ্গে যাওয়া সেতুটি মেরামত করে পুনরায় ঠিক করে তোলার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। কারণ প্রত্যেক বছরই বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়লে পারাপার বন্ধ হয়ে যায় কজওয়ের উপর দিয়ে।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর