পোড়ানো আদার সঙ্গে মধু! কীভাবে সারবে ‘গলার ঘা’ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষার বৃষ্টিতে ভিজলে আর রেহাই নেই।সোজা গিয়ে বিছানায়।সঙ্গে গলা ব্যথা জ্বর। খাবার সময় খেতে গিয়ে দেখলেন ঢোঁক গিলতে কষ্ট হচ্ছে। মুখের স্বাদের বারোটা তো বেজেই আছে, অন্যদিকে খেতে গিয়ে সমস্যায় পড়বেন।এর থেকে গলায় ঘা পর্যন্ত হতে পারে। অবহেলা করলেই বিপদ। তবে ঘরোয়াভাবে তৈরি কিছু টোটকা রয়েছে যাতে স্বস্তি মিলবে তাড়াতাড়ি। এর মধ্যে অন্যতম উপাদান হল গলায় ব্যথা সারাতে আদা পোড়া ও মধুর মিশ্রণ খুব জরুরী।

এই মিশ্রণ গলার ঘা বা ক্ষত সারানোর পাশাপাশি গলার সক্রমণ থেকে বাঁচায়। আদা এবং মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান যা সংক্রমণজনিত নানাধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে। জেনে নিন ব্যবহার করবেন কীভাবে।

আদা রোস্ট : গ্যাসের ওভেনের উপর রুটি সেঁকা একটি জালি বসিয়ে দিন।এবার খোসা সহ গোটা আদা জালিতে ভাল করে এপিঠ ওপিঠ সেঁকে নিন। তবে মনে রাখা প্রয়োজন যে আদা খুব যেন পুড়ে না যায়। এবার সাবধানে খোসা ছাড়িয়ে ফেলে দিন। মিক্সি কিংবা শিল নোড়ায় আদাটিকে মিহি করে বেটে নিন। বা গ্রেড করে আদার রস বের করে নিতে পারেন। এবার আদার রসে মধু মিশিয়ে খেয়ে নিন। প্রথমে একটু গলা ধরলে পরে স্বস্তি পাবেন।

তবে মনে রাখতে হবে।আাদার রসে আগে মধু মাখিয়ে নিলে চলবে না। খাওয়ার আগে একটু মধু মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু কাজ হবে। নচেৎ হবে না।

এটি গলা ব্যথা ছাড়াও আর কী কী কাজে ব্যবহৃত হয় :  ১)বুকের জমানো কফ, কাশি সারাতে ব্যবহৃত হয়। ২)সর্দি সারাতে ব্যবহৃত হয়। ৩)অস্থিজনিত ব্যথায় এই মিশ্রণ দারুন কাজে আসে।

সচেতনতা : যাঁদের স্বাস্থ্যঝুঁকি আছে তাঁরা এই বিষয়ে কিছু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?