রাম নাম নিয়ে এপার বাংলার সীমান্তে হাজির ওপার বাংলার শয়ে শয়ে মানুষ, চাইছেন আশ্রয়

শয়ে শয়ে মানুষ এসে হাজির হচ্ছেন এপার বাংলার সীমান্তে। ভারতে ঢোকার ছাড়পত্র দিতে তাঁরা এখন ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের(Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলার পরিস্থিতি। শয়ে শয়ে মানুষ খুন হচ্ছেন, গুম হচ্ছেন। শুধু যে আওয়ামী লীগের নেতা বা সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন তাই নয়, আক্রান্ত হচ্ছেন সে দেশে বসবাস করা হিন্দুরাও। আর সেই কারণেই শয়ে শয়ে মানুষ এসে হাজির হচ্ছেন এপার বাংলার(West Bengal) সীমান্তে। গত বুধবার থেকে এপার বাংলার ভারত-বাংলাদেশ সীমান্তে সেই সব মানুষদের ভিড় ক্রমশই বেড়ে চলেছে। যদিও বিএসএফ জওয়ানরা কঠোর ভাবে সীমান্ত পাহার দিয়ে চলেছেন বলে ওই সব মানুষেরা শত চেষ্টা করেও এদেশে ঢুকে পড়তে পারছেন না। শেষে ভারতে ঢোকার ছাড়পত্র দিতে তাঁরা এখন ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলছেন আর দিচ্ছেন ‘শেখ হাসিনা জিন্দাবাদ’ ধ্বনি।

আরও পড়ুন স্কুল থেকে বাড়ি না ফিরে পুকুরে স্নান, তলিয়ে গেল ২ পড়ুয়া

বাংলাদেশ ছেড়ে ভারতে(India) আশ্রয় চেয়ে সীমান্তে(Border Area) নিত্যদিন জড়ো হচ্ছেন শয়ে শয়ে মানুষ। এখন কার্যত কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনার সীমান্তে কয়েক হাজার বাংলাদেশী নাগরিক ভিড় জমিয়েছেন এদেশে ঢোকার জন্য। যদিও সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির জন্য তাঁরা এদেশে পা রাখতে পারেননি। সীমান্তেই তাঁদের আটকে দিয়েছে বিএসএফ। তবে জ়িরো পয়েন্টে দাঁড়িয়েই আছেন ওই শরণার্থীরা। তাঁরাই এখন ভারতে ঢোকার ছাড়পত্র পেতে অভিনব পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। যেহেতু ভারতে এখন নরেন্দ্র মোদির সরকার রয়েছে এবং তিনি বিজেপির নেতা সেই কারণে সীমান্তে জড়ো হওয়া ওই সব মানুষেরা ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিতে শুরু করেছেন, এই ভেবে যদি সেই শ্লোগান শুনে বিএসএফের জওয়ানরা তাদের এদেশে ঢোকার ছাড়পত্র দিয়ে দেয়। যদিও তাতেও নরম হননি দেশের সীমান্তরক্ষী বাহিনীর(BSF) সেনারা।  

আরও পড়ুন বিনেশের প্রসঙ্গ টেনে অলিম্পিক্সে মেয়েদের তিরন্দাজিতে পদক জয়ের স্বপ্ন দেখালেন মমতা

গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। তার পরেই বাংলাদেশের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বাড়িঘর ভাঙচুর, লুটের অভিযোগ উঠেছে সে দেশের নানা জায়গায়। এমতাবস্থায় বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন। তাঁরাই এখন ভারতে ঢোকার অনুমতি চাইছেন। প্রাথমিক ভাবে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথা বলে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ। কিন্তু ফের ফেরত আসছেন তাঁরা। জিরো পয়েন্টের মাটিতে দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে জয়ধ্বনি দেওয়ার পাশাপাশি ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিতেও শুরু করে দিয়েছেন। কেউ কেউ ‘ভারত মাতা কী জয়’ বলেও শ্লোগান দিচ্ছেন। যদিও শেষ পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারেননি তাঁরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না এই সব মানুষেরা। সীমান্তে দাঁড়িয়ে তাই তাঁরা ভারতের আশ্রয় ভিক্ষা করছেন।

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১