বৈষ্ণোদেবী যাওয়ার পথে নামল ধস, নিহত ২ মহিলা পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে আচমকাই নামল ধস। আর তাতে প্রাণ হারালেন দুজন পুণ্যার্থী পাশাপাশি আহত হয়েছেন একজন। সোমবার ঘটনাটি ঘটেছে  জম্মু ও কাশ্মীরের কাটরার  রিয়াসি জেলায়। সেখান থেকে পুণ্যার্থীরা বৈষ্ণোদেবী দর্শনে যান। ইতিমধ্যেই এই দুর্ঘটনার কথা স্বীকার করেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও।

তিনি জানিয়েছেন  বলেন, ‘দুপুর ২টো ৩৫মিনিট নাগাদ বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা।  আচমকাই নেমে আসে  পাহাড় থেকে পাথর নেমে আসা । তাতেই ধসের ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷ শুরু হয়েছে উদ্ধারকাজ।‘ বর্তমানে পুলিশ ও সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন । ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, তিনি সামান্য আহত হয়েছেন।  তবে আচমকাই ধস নামায় আটকে রয়েছে বহু পুণ্যার্থী। দ্রুত তাদের উদ্ধার করতে তৎপর প্রশাসন।

উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার মানুষ আসেন বৈষ্ণোদেবী মন্দিরে। ২০২৩ সালে   সাড়ে ৯৩ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন পুজো দিতে। একথায় লক্ষাধিক মানুষ ভিড় জমান মন্দিরে। আর এবার পুজো দিতে গিয়েই ঘটল বিপত্তি। আচমকাই যাওয়ার পথে নামল ধস।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা