আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানায় নরকীয় কাণ্ড, গরু পাচারকারী সন্দেহে গোরক্ষকদের হাতে খুন ছাত্র

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানায় ঘটল মর্মান্তিক ঘটনা। ফারিদাবাদে এক ক্লাস টুয়েলভের ছাত্রকে গরু পাচারকারী  সন্দেহে খুন করল  গো-নজরদারেরা অর্থাৎ গো- রক্ষকরা। জানা গিয়েছে, নিহত ছাত্র হলেন আরিয়ান মিশ্র। আর এই হত্যাকাণ্ডের সময় আরিয়ানের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্যাঙ্কি ও হর্ষিত। ইতিমধ্যেই এই ঘটনার পর পুলিশের পাঁচজন  গো- রক্ষক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা  হলেন  অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণা, আদেশ ও সৌরভ৷ এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল দিল্লি-আগ্রা জাতীয় সড়কে হরিয়ানার গধপুরীর কাছে । জানা গিয়েছে, গো- রক্ষকদের কাছে প্রথমে খবর এসেছিল বিশেষ ব্র্যান্ডের দুটি গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছে।  এরপরেই ফরিদাবাদে গাড়ি থামিয়ে তল্লাশি করে। কিন্তু চালক কথা শোনেনি। 

চার গো-নজরদার আরয়ানদের গাড়ির পিছনে ধাওয়া করে। তাতে বাধ্য হয়ে গোধপুরিতে গাড়ি দাঁড় করায় আরয়ানের বন্ধুরা। আর গাড়ি থামতেই  আরিয়ানকে লক্ষ্য করে ছোড়ে গুলি। এই ঘটনার পর গাড়ির ভিতরে দুজন মহিলাকে দেখে অভিযুক্তরা বুঝতে পারে যে, তারা ভুল লোককে গুলি করেছে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত অভিযুক্তরা অধরা রয়েছে।  অন্যদিকে গুলি চালানোর ঘটনায়  আরিয়ান গুরুত্বর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ