আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামের একাধিক এলাকা সুবর্ণরেখা, ডুলুং নদীর জলে প্লাবিত,শান্তিনিকেতনে কোপাই নদী ফুঁসছে

নিজস্ব প্রতিনিধি ঝাড়গ্রাম ও বীরভূম: তিন দিন ধরে একনাগাড়ে বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলায় ব্যাহত জনজীবন। ঝাড়গ্রামের(Jhargram) একাধিক জায়গায় কজওয়ে জলের তলায় ডুবে গেছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বড়ামারা এলাকার কজওয়ে তলিয়েছে জলের তলায়। গত চার বছর আগে সেতুর একাংশ বসে যাওয়ায় পাশে এই কজওয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টির(Heavy Rain) ফলে জলের তলায় সেটি। ফলে একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে , ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে নদীর জল।

ফলে সুবর্ণরেখা, ডুলুং নদীর জল ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভগবানচক গ্রামে ডুলুং নদীর(Dulung River) জল ঢুকে জলমগ্ন এলাকা। রাস্তার ওপর দিয়ে ছুটছে জল, যার ফলে সাঁকরাইলের গুরুত্বপূর্ণ এলাকা রোহিনী থেকে কুপড়াকুপি যাওয়ার রাস্তাও বন্ধ। যেভাবে জল বাড়ছে গ্রামে জল প্রবেশ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জলের তলায় রয়েছে এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি। বৃষ্টির পরিমাণ বাড়লে এলাকায় ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়বে বলে মনে করছেন এলাকার মানুষ। এদিকে,বীরভূম জেলায় গভীর নিম্নচাপের জেরে অতি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে টানা কয়েকদিন। তার ফলে শান্তিনিকেতনে কোপাই নদী(Kopai River) ফুলে ফেঁপে উঠেছে।

এদিকে শান্তিনিকেতনে(Shantinikatan) গোয়ালপাড়ার সেতু জলের তলায় চলে গিয়েছে ও স্থানীয় বেশকিছু দোকান ও জলে ডুবে গিয়েছে। অন্যদিকে সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে নাট মন্দির জলের তলায়। এক কোমড় জল জমেছে সতীপীঠ কঙ্কালীতলায়।বীরভূমে রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে বীরভূমের বিভিন্ন জলাধার থেকে ছাড়া হয়েছে জল । ইতিমধ্যেই সাত হাজার কিউ শেখ জল ছাড়া হয়েছে তিলপাড়া থেকে। অপরদিকে গ্রামের বিভিন্ন কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে পাকা বাড়ি বা উঁচু জায়গায় রাখা হচ্ছে গ্রামের মানুষদের।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ