পাকিস্তান ক্রিকেটে মুষলপর্ব, নির্বাচকের পদে ইস্তফা কিংবদন্তী ক্রিকেটারের

Share:

নিজস্ব সংবাদদাতাঃ ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়েছে খেলোয়াড় থেকে বোর্ড কর্তারা। এরই মাঝে ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মহম্মদ ইউসুফ। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন তিনি।

মহম্মদ ইউসুফ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করছি আমি। পাকিস্তান দলকে সেবা করা আমার জন্য অনেক বড় সুযোগ এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত। বিদায় বেলায় বাবর, রিজওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের প্রতিভা এবং চেতনার উপর আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমাদের দল সেরা হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য শুভ কামনা রইল।

গত মার্চে ৭ জনের নির্বাচক কমিটি তৈরি করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি। সেখানে তিনি বলেন, এই কমিটিতে চেয়ারম্যানের প্রয়োজন নেই। ৭ জন সদস্যকে সমান ক্ষমতা দেওয়া হয়েছে। সর্বসম্মতিতে ও ভোটাধিকারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু চলতি বছরের টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য সরানো হয়েছিল আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে। তাদেরকে সরানোর পর ৪ জন ভোটিং মেম্বার ও ৫ জন নন ভোটিং মেম্বারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১