তীব্র আসক্তি মোবাইল গেমে, বাবা-মার বকাবকিতে চরম সিদ্ধান্ত নিল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া প্রজন্মের কাছে স্মার্টফোনের ব্যবহার যেন নেশায় পরিণত হচ্ছে(Mobile Addiction)। স্মার্টফোনের অত্যাধিক ব্যবহারের কারণে শারীরিক অসুস্থতার(Health Issue) পাশাপাশি নানান মানসিক সমস্যাও(Mental Problem) দেখা দিচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, স্মার্টফোনের ব্যবহারে বাধা দিলে জীবনে ভুল পদক্ষেপের দিকে পা বাড়াচ্ছে নতুন প্রজন্ম। তেমনই একটি ঘটনা আবারও উদাহরণ স্বরূপ উঠে এল খবরের শিরোনামে। অত্যাধিক ফোনের আসক্তি ক্লাস সেভেনের এক নাবালক পড়ুয়ার। এই নিয়ে বাবা-মায়ের দুঃশ্চিন্তার শেষ নেই। ছেলের ভালোর কথা মাথায় রেখেই তাঁকে বকাবকি করেন বাবা-মা। কিন্তু ঘটনার ফল যে হিতে বিপরীত হবে তা বোধহয় তারাও ধরতে পারেননি।

আরও পড়ুনঃ ৩৬ বছর বাদে শাপ মুক্তি, সলমন রুশদির স্যাটানিক ভার্সেসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

মা-বাবার বকাবকির পরই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ওই নাবালক পড়ুয়া। এরপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু আশেপাশে সর্বত্র খোঁজ চালিয়েও নাদিম ইসলাম নাদাপ নামক ওই ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়ার কোনও খোঁজ মেলেনি। শেষমেশ মালদা জেলার(Malda District) মানিকচক থানার(Manikchak Police Station) দ্বারস্থ হয় নাবালকের পরিবার। এরপর পুলিশের তরফে নিঁখোজ ডায়েরি দায়ের করা হয়। ইতিমধ্যেই ওই নাবালকের খোঁজ শুরু করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিন তলা বাড়ি, ভাইরাল ভিডিও

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলে গেম খেলতে ভালোবাসতো নাদিম। তাঁর অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে যথেষ্ট চিন্তিত ছিল তাঁর বাবা-মা। এই নিয়ে সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। বুধবার সকালে ঠিক একইভাবে ঘুম থেকে উঠেই বাড়িতে থাকা মোবাইলে গেম খেলতে শুরু করে নাদিম। যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে বাবা ও মা। শুরু হয় বকাবকি। যা শুনে রীতিমতো কাঁদতে শুরু করে নাদিম। রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। এরপর থেকে এখনও পর্যন্ত খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনও হদিশ মেলেনি। নাদিমের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ