‘আমাকে বাঁচান’, জামিনের আশায় ভার্চুয়াল আদালতে কাতর আর্জি পার্থর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এখনও আইনের যাঁতাকল থেকে মুক্ত হতে পারেননি। অন্যদিকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা(Arpita Mukherjee)। সংক্রমণের কারণে পেটের ব্যাথায় নাজেহাল তিনি। অর্পিতার বিরুদ্ধে আর বিশেষ কোনও অভিযোগ না ওঠায় তাঁর মুক্তি পাওয়ার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। এদিকে ভার্চুয়াল আদালতে(Virtual Court) এদিন পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমাকে বাঁচান’।

আরও পড়ুনঃ মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

গতকাল বুধবার সুপ্রিম কোর্টে চলা এই মামলায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে পার্থকে। কিন্তু এদিন বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন জামিনের আবেদনের জন্য শুনানি শুরু হতেই জেল থেকে মুক্ত হওয়ার জন্য কাতর আর্জি জানালেন পার্থ। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন অয়ন শীল। সম্ভবত সেই সূত্র ধরেই এদিন ভার্চুয়াল আদালতে জামিনের আবেদনের প্রসঙ্গে কার্যত ভেঙে পড়েন পার্থ। আদালতের উদ্দেশ্যে মিনতির স্বরে তিনি বলেন, ‘আমি কিছু করিনি। আমাকে বাঁচান। ট্রায়াল শুরু হচ্ছে না। কত দিন আটকে থাকব?’

আরও পড়ুনঃ ছাত্রীকে কুরুচিকর মেসেজ স্কটিশচার্চের অধ্যাপকের, জানাজানি হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি ছিল, দুর্নীতির সঙ্গে যুক্ত নন পার্থ। তাঁর কোনও ভূমিকাই ছিল না। তাঁর বয়স বাড়ছে। সেই সঙ্গে নানান শারীরিক অসুস্থতাও রয়েছে। তাই বিবেচনার মাধ্যমে যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ার কারণেই দীর্ঘদিন কারাবাসে কাটাতে হয়েছে পার্থকে। ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই মুহূর্তে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। যদিও তাঁর জামিনের বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।

‘অনুপ্রবেশের ফলে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!