বিধিনিষেধ ফিরবে, লকডাউন নয়! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন বাংলায় কোভিডের সুনামি ঠেকাতে আবারও কড়া বিধিনিষেধ আরোপের পথে হাঁটা দেবে রাজ্য সরকার। তবে লকডাউন করা হচ্ছে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনই কোনও বিধিনিষেধ জারি হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারই রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে কলকাতায় সম্ভবত ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাহেই সম্ভবত কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বাংলায়। সেক্ষেত্রে কোভিডের দৈনিক সংক্রমণ ৩৫ হাজার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় এদিন গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন বাংলায় কোভিডের সুনামি ঠেকাতে আবারও কড়া বিধিনিষেধ আরোপের পথে হাঁটা দেবে রাজ্য সরকার। তবে লকডাউন করা হচ্ছে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনই কোনও বিধিনিষেধ জারি হচ্ছে না। রাজ্য সরকার গোটা বিষয়টিতে নজর রাখছে। বার বার রিভ্যুউ করছে পরিস্থিতি। সেই জায়গা থেকেই পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

এদিন স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা সামনে আসার পরেই রাজ্য জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, কোভিড ঠেকাতে রাজ্য সরকার কী আবারও লকডাউনের পথে হাঁটা দেবে! সাংবাদিকেরা সেই বিষয়েই এদিন গঙ্গাসাগরের হেলিপ্যাডে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে। তার জেরেই মুখ্যমন্তড়ী জানান, ‘কলকাতায় কোভিড একটু বেড়েছে ঠিকই। বিদেশ থেকে অনেকেই আসছেন কলকাতায়, সেখান থেকেই এটা ছড়াচ্ছে। কেন্দ্র সরকারের এটা দেখা উচিত বিদেশের কোন কোন দেশ থেকে যাত্রীদের আসতে দেওয়া হবে, কোথা থেকে প্লেন চলবে বা চলবে না। তবে এখনই উদ্বেগের কিছু নেই। ওমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে ঠিকই তবে মৃত্যুর হার কম। তাই এখনই ভয় পাওয়ার কিছু নেই। আমরা সব নজর রাখছি। সবাইকে বলবো কোভিড বিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন। এখনই কিছু বিধিনিষেধ আরোপ হচ্ছে না।’ মুখ্যমন্ত্রীর এই কথাতেই পরিষ্কার গঙ্গাসাগর মেলা নিয়ে এখনই কোনও বিধিনিষেধ আরোপ করছে না রাজ্য সরকার। সম্ভবত ২২ জানুয়ারির পুরভোট নিয়েও সেক্ষেত্রে অনিশ্চয়তার কোনও প্রশ্ন থাকছে না।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?