বর্ষবরণের রাতে শান্তিপুর রেলওয়ে স্টেশনে মদ্যপ আরপিএফ কর্মীর তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বর্ষবরণের রাতে শান্তিপুর রেলওয়ে স্টেশনে মদ্যপ আরপিএফ কর্মীর তাণ্ডব।আরপিএফ কর্মীর হাতে আহত শান্তিপুর থানার(Shantipur P.S.) এক গাড়ি চালক এবং এক বিএসএফ কর্মরত এক যুবক। জানা যায় , মঙ্গলবার রাতে শান্তিপুর স্টেশনের আরপিএফ কর্মী পলাশ কুমার নন্দী মদ্যপ অবস্থায় শান্তিপুর থানার এক গাড়ির চালককে মারধর করছিলেন। সেই সময় বিএসএফের(BSF) কর্মরত ওই যুবক ট্রেন থেকে নেমে দেখেন যাকে প্রহার করা হচ্ছে তিনি ওই যুবকের বন্ধু। সমস্ত ঘটনা মোবাইলে রেকর্ড করেন ওই বিএসএফে কর্মরত যুবক। এরপর আরপিএফ(RPF) কর্মীকে জিজ্ঞাসাবাদ করলে আরপিএফ কর্মী চড়াও হয় তার ওপরেও । এলাকার বেশ কিছু লোকজনও চড়াও হয়।

ঘটনায় গুরুতর আহত হন শান্তিপুর থানার(Shantipur P.S.) ওই গাড়িচালক এবং বিএসএফে কর্মরত যুবক ।পরবর্তীতে শান্তিপুর হাসপাতালে নিয়ে এসে তারা চিকিৎসা করা হয়। ঘটনায় রাতেই শান্তিপুর হাসপাতালে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনা জানানো হয় পুলিশকে।ঘটনায় আরপিএফ কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করছে ।শান্তিপুর থানার পুলিশ এর সঙ্গে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এদিকে,বর্ষবরণের রাতে পুরোনো শত্রুতার জেরে দম্পতিকে বেধড়ক মারধর। গুরুতর আহত দম্পতি।

বর্ষবরণের রাতে পুরোনো শত্রুতার জেরে দম্পতিকে বেধড়ক মারধর। গুরুতর আহত দম্পতি। জানা যায়, শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা রবি দেবনাথ হোটেলে রান্নার কাজ করে ন। কাজ শেষে বাড়ী আসার সময় তাকে এলাকাতেই রাস্তা আটকে মারধর করে শান্তিপুর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পেশায় প্রোমোটার রণ এবং স্টেডিয়াম পাড়ার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস দলবল নিয়ে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে রবি দেবনাথ কে বেধড়ক মারধর করে। এরপর তার বাড়িতে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সেখানে রবি দেবনাথের স্ত্রী মাম্পি দেবনাথ কেও অস্ত্র এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতি। এরপর এলাকাবাসীর তৎপরতায় দম্পতিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে রবি দেবনাথের মুখে পাঁচটি সেলাই পরে। অপরদিকে হাতেও আঘাত পান তিনি। তার স্ত্রীকে মারধরে তিনিও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে,প্রোমোটারির কাজে আগে রণ নামের ওই ব্যক্তিকে বাঁধা দিয়েছিলেন তিনি।তাই বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় তার এবং তার পরিবারের উপর দল বল নিয়ে চড়াও হয় রণ এবং গোবিন্দ। এই ঘটনার জন্য শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ