চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অনন্য কীর্তি গড়ার সুযোগ কোহলি-গিলের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুয়ারে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ওই প্রতিযোগিতায় দুই অনন্য কীর্তি গড়ার হাতছানি রয়েছে ভারতের দুই ব্যাটার শুভমন গিল ও বিরাট কোহলির সামনে। আর ওই কীর্তি গড়তে হলে একজনকে করতে হবে ৪১৩ রান আর একজনকে করতে হবে মাত্র ৩৭ রান। তবে যেহেতু ফাইনাল পর্যন্ত চারটি ম্যাচ খেলার সুযোগ মিলবে তাতে ৪১৩ রান করাটা অসম্ভব হলেও ৩৭ রান করা দুঃসাধ্য নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রথমে আসি ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিলের কথায়। দেশের হয়ে এখনও পর্যন্ত ৫০টি একদিনের বা ৫০ ওভারের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন শুভমন। সাতটি শতরান (তার মধ্যে একটি দ্বিশতরানও রয়েছে) ও ১৫টি অর্ধশতরানের সুবাদে ২,৫৮৭ রান করেছেন। গড় ৬০ এর বেশি। দ্রুততম আড়াই হাজার রানের মালিকানা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলাকে পিছনে ফেলে ওই কীর্তি গড়েছেন গিল। এতদিন দ্রুত আড়াই হাজার রানের মালিকানা ছিল প্রোটিয়া ক্রিকেটারের। তিনি ৫৩টি ম্যাচ খেলে আড়াই হাজারের গণ্ডি টপকে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪১৩ রান করতে পারলেও দ্রুততম তিন হাজার রান করার রেকর্ডের মালিক হবেন গিল। সে ক্ষেত্রেও হাসিম আমলাকে পিছনে ফেলবেন। কেননা, হাসিম আমলা ৫৭টি ম্যাচ খেলে তিন হাজারের গণ্ডি টপকে ছিলেন। আমলার পিছনে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার শাই হোপ এবং দুই পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান ও ইমাম উল হক। তিন জনেই তিন হাজারের গণ্ডি টপকাতে খেলেছিলেন ৬৭টি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিল যেমন অনন্য কীর্তি গড়ার মুখে দাঁড়িয়ে, তেমনই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত একদিনের ফরম্যাটে তাঁর ঝুলিতে রয়েছে ১৩ হাজার ৯৬৩ রান। দেশের হয়ে ২৮৫টি ম্যাচ খেলে ওই রান সংগ্রহ করেছেন কিং কোহলি। আর মাত্র ৩৭ রান করলেই ১৪ হাজারের গণ্ডি ছুয়ে ফেলবেন। আর তিনিই হবেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৩০০ ম্যাচের আগেই একদিনের ফরম্যাটে ১৪ হাজার রানের মালিক হবেন। সেই সঙ্গে শচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গক্কারার সঙ্গে একই আসনে বসবেন। তেন্ডুলকর ১৪ হাজার রান করতে ৩৫০টি ম্যাচ নিয়েছিলেন আর সঙ্গক্কারা নিয়েছিলেন ৩৭৮ ম্যাচ।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার