বাড়িতে ফেলে গিয়েছিল অ্যাডমিট কার্ড, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিত্রাতা হয়ে আবির্ভূত সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে পড়ে রয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারছিলেন না বাদকুল্লা ইউনাইটেড একাডেমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আর এই ঘটনা নজর পড়ে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। এরপরই পরীক্ষা কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে পরীক্ষার্থীর বাড়ি থেকে এডমিট কার্ড তড়িঘড়ি বাইক চালিয়ে নিয়ে আসলেন সিভিক ভলেন্টিয়ার। আর তাঁর এই সাহায্যের জেরেই এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলেন   পরীক্ষার্থী। 

সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্যান্য শিক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলা। তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন,’ বর্তমানে শিক্ষার্থীর পাশে থাকা এবং তাদেরকে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। পরীক্ষার্থীদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে বিশেষ নজর দেওয়া হবে ।’ 

উল্লেখ্য, ৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীদের  সকাল ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ৫ লক্ষ ৯ হাজার জন । ২০২৪ সালে যা ছিল ৭ লক্ষ। এইবছর  পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে ।  কড়া নিরাপত্তায় চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ