দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যখন তখন আসতে পারে ঝেঁপে, রবিবার পর্যন্ত বাইরে বের হলেই সঙ্গে রাখুন ছাতা

নিজস্ব প্রতিনিধি : অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। সকাল থেকেই রাজ্যের প্রায় সব জেলায় দমবন্ধ করা পরিস্থিতি। এই গরম থেকে কিছুটা হলেও মুক্তি দিতে আসছে বিক্ষিপ্ত বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিস্তির্ণ এলাকায়। তবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গী থাকবে ঝড়। কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি হবে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টি। উপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। বীরভূমের কিছু অংশে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায়  বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ