‘পহেলগাঁওয়ের ঘটনায় আমাদের রক্ত ফুটছে’, জঙ্গিদের কড়া জবাব দেওয়ার আশ্বাস মোদির  

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কী বাত’ অনুষ্ঠান নিয়ে নতুন করে কিছু বলার নেই। কোভিড কালীন সময়ে এই অনুষ্ঠান থেকেই বারবার জনসাধারণকে মনোবল যুগিয়েছিলেন তিনি। রবিবার ফের একবার ‘মন কী বাত’ এর মাধ্যমে দেশবাসীকে জানালেন পহেলগাঁও তিনি ভোলেননি। এদিন ফের একবার পহেলগাঁও কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার অনুষ্ঠানের শুরুতেই তিনি শোকপ্রকাশ করেন ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে। তারপরই জঙ্গি মদতদাতা ও সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত। আমার বিশ্বাস পহেলগাঁওয়ের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে।’’

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে ক্ষোভ। তিনি বলেন, “পহেলগাঁও কাণ্ড প্রত্যেক ভারতীয়কে নাড়িয়ে দিয়েছে। দেশের যে কোনও প্রান্তে থাকা মানুষ পহেলগাঁওয়ের হত্যালীলায় মৃতদের পরিবারের প্রতি সমব্যথী। পহেলগাঁও হামলা সন্ত্রাসীদের কাপুরুষতার প্রতিফলন।”

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকে মানুষের অনেক কাছের হয়ে উঠেছিল ভূস্বর্গ। এই কয়েক বছরে অসংখ্য মানুষ কাশ্মীর বেড়াতে গিয়েছেন। ফলে ফুলে ফেঁপে উঠেছে সেখানকার অর্থনীতি। খুলেছে স্কুল-কলেজ, সিনেমা হল। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ খুলছিল, গণতন্ত্র মজবুত হচ্ছিল- সেসব দেশের শত্রু বা জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হয়নি। তারা চেয়েছিল, আতঙ্ক ছড়িয়ে কাশ্মীরকে আবার অশান্ত করে তুলতে। সেই কারণে এমন ষড়যন্ত্র রচনা করা হল।’’

একতাই বল এই নীতিকে মাথায় রেখে ‘মন কী বাত’ অনুষ্ঠানে সমগ্র ভারবাসীকে জোটবদ্ধ হওয়ার বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। গোটা বিশ্ব দেখছে এই হামলার পর পুরো দেশ এক সুরে কথা বলছে। ভারতীয়দের মনে যে আক্রোশ আছে, তা গোটা দুনিয়াতেই আছে। এই জঙ্গি হামলার পর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সমবেদনা এসেছে। আমাকেও বিশ্বের বিভিন্ন নেতা ফোন করেছেন, চিঠি লিখে ঘটনার নিন্দা করেছেন।’’

যারা সেদিনের হামলায় চলে গিয়েছেন তাঁরা আর ফিরবেন না। ভয়াবহ স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে তাঁদের পরিবারকে। সেই সব শোকসন্তপ্ত হতভাগ্য পরিবারের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘‘আমি নিহতদের পরিবারদের ফের এক বার আশ্বস্ত করেত চাই, ন্যায় মিলবেই। ষড়যন্ত্রকারী এবং হামলাকারীদের কঠোর জবাব দেওয়া হবেই।’’

মঙ্গলবারের ওই হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ফলে ভারতের ইন্টিগ্রেটেড চেক পোস্ট বন্ধ। বৈধ ভিসায় যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন তাঁদের ১ মে’র মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। পাল্টা পদক্ষেপ করেছে পাকিস্তানও। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। বাতিল করা হয়েছেন ১৯৭১ সালের সিমলা চুক্তি।

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন