আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তান ক্রিকেটের উপর চটে লাল রিকি পন্টিং?  হঠা‍ৎ কী হল?

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে পঞ্জাব কিংসের (PBKS) জন্য একের পর এক দুঃসংবাদ। বুধবারের ম্যাচের আগে টসের সময় অধিনায়ক শ্রেয়স আইয়ার নিশ্চিত করেন যে, দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আঙুল ভেঙে ফেলেছেন। তিনি হয়তো এই মরশুমের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না। শ্রেয়স জানান, “ওর আঙুল ভেঙেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত আমরা ওর বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত নেইনি। তবে আমাদের দলের মানসিকতা যথেষ্ট দৃঢ়, আমাদের রিজার্ভ বেঞ্চেও এমন অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচ জিতিয়ে দিতে পারে।”

মার্কাস স্টোইনিস, যিনি পঞ্জাব (PBKS) ও অস্ট্রেলিয়া-র হয়ে একসঙ্গে খেলেন, তিনিও এই চোটের কথা নিশ্চিত করেন। তাঁর কথায়, “ওর মনে হয়েছিল তেমন কিছু নয়, কিন্তু পরে স্ক্যানের রিপোর্ট খারাপ আসে। সম্ভবত ও পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল।”

এর আগে, এপ্রিল মাসে পঞ্জাব (PBKS) তাদের তারকা পেসার লকি ফার্গুসনকেও চোটের কারণে হারায়। এখনও তাঁর পরিবর্তেও কাউকে আনা হয়নি। দলের কোচ রিকি পন্টিং এ বিষয়ে বলেন, “আমরা পরিবর্ত খেলোয়াড় সই করাব কিছু দিনের মধ্যেই। আমাদের এখনও দুটো ম্যাচ বাকি ১২তম ম্যাচ পর্যন্ত। স্কোয়াডে যেসব প্লেয়ার আছে, তাদের মাধ্যমেই সামলে নেওয়ার চেষ্টা করছি।”

পন্টিং আরও জানান, “অ্যারন হার্ডি এখনও খেলেনি, জেভিয়ার বার্টলেট-ও আজ খেলেনি – এসবই কন্ডিশনের ওপর নির্ভর করছে। তবে ধরমশালাতে যেখানে বল সুইং ও বাউন্স করতে পারে, সেখানে ওকে ফেরানো হবে।”

তবে সবচেয়ে আশ্চর্যকর মন্তব্যটা আসে পন্টিংয়ের মুখ থেকে। তিনি বলেন, ‘PSL 2025 (পাকিস্তান সুপার লিগ)-এর কারণে এই মুহূর্তে যোগ্য বিদেশি খেলোয়াড় পাওয়া কঠিন হচ্ছে। তাঁর কথায়, “ম্যাক্সওয়েলের আঙুল ভাঙা কয়েক দিনের ব্যাপার। ফার্গুসন ২-৩ সপ্তাহ হল চলে গিয়েছে। কিন্তু PSL চলায় এখন খুব বেশি ভাল বিকল্প পাওয়া যাচ্ছে না। আমরা ধৈর্য ধরছি।’

তিনি আরও যোগ করেন, “আমরা কিছু ভারতীয় তরুণ প্রতিভার ওপর নজর রাখছি। কয়েকজন আমাদের সঙ্গে অনুশীলন করেছে, তাদের ধরমশালা-তেও নিয়ে যাচ্ছি। ওদের কারও সাথে হয়তো PBKS-এর চুক্তি করার সম্ভাবনা থাকবে। আমাদের এই সপ্তাহেই সিদ্ধান্ত নিতে হবে।”

PBKS-এর সামনে এখনও সময় আছে। তাদের ১১তম ম্যাচ লখনউ সুপার জায়ান্টস ( LSG) ও ১২তম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের (DC)  বিরুদ্ধে।  দুটি ম্যাচই ধরমশালার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ