রাজ্য করোনায় আক্রান্ত ২১,০৯৮ জন, কমল শনাক্তের হার

মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন ২১ হাজার ৯৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১৯ জন। তবে স্বস্তি দিয়েছে শনাক্তের হার। আগের দিনের তুলনায় পাঁচ শতাংশের মতো কমেছে সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে যথারীতি শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে দৈনিক সংক্রমণ ফের সাড়ে ছয় হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

গত রবিবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সর্বকালীন রেকর্ড গড়েছিল। একদিনে আক্রান্ত হয়েছিলেন ২৪ হাজার ২৮৭ জন। ফলে উদ্বেগ ও আতঙ্ক অনেকটাই বেড়েছিল। ২৪ ঘন্টার ব্যবধানে নমুনা পরীক্ষা কম হওয়ার ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের ঘরে নেমে এসেছিল। ১৯ হাজার ২৮৬ জনের শরীরে শনাক্ত হয়েছিল মারণ ভাইরাস। মঙ্গলবার অবশ্য ফের বেড়েছে দৈনিক সংক্রমণ।

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা ১৪ হাজারের মতো  বেড়েছে। নতুন করে আরও ৬৫ হাজার ২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশে। আরও ২১ হাজার ৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৯৫ হাজার ৪৩০ জনে। পাশাপাশি একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১৯ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৯৩৭ জন।’

রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের দৈনিক সংক্রমণে যথারীতি শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘মহানগরীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। আর প্রাণ হারিয়েছেন ছয়জন। কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। হাওড়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৮১৫ জন, প্রাণ হারিয়েছেন তিনজন। হুগলিতে আরও এক হাজার ৩০৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৩৫ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৭৩ হাজার ২৫৮ জনে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ২০ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৩ হাজার ৪২টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের লাখের গণ্ডি ছাড়িয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ২৩৬ জনে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির