দাম ১০,০০০ টাকার কম! গেমিং প্রেমীদের জন্য রইল সেরা ৫ বাজেট স্মার্টফোনের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির দুনিয়ায় ২০২৫ সাল দারুণ সাড়া ফেলেছে! দেশের স্মার্টফোন বাজারে একের পর এক নতুন ফোন লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। তবে, বাজেট সীমিত হলেও গেমিং পারফরম্যান্সে  কোনও আপস করতে চাইছেন না নতুন প্রজন্ম। তাঁদের কথা মাথায় রেখেই কম দামের মধ্যে দারুণ ফিচার ও শক্তিশালী চিপসেট নিয়ে হাজির হয়েছে বেশ কিছু দুর্দান্ত স্মার্টফোন। আজকের প্রতিবেদনে রইল এমন ৫টি সেরা গেমিং ফোনের তালিকা, যেগুলোর দাম ১০,০০০ টাকারও কম!

Infinix Hot 50 5G

মাত্র ₹৯,৪৯৯ দামের এই ফোনটি গেমারদের জন্য আদর্শ। রয়েছে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট। শক্তিশালী MediaTek Dimensity 6300 প্রসেসরের সঙ্গে মিলবে 5000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। গেমিংয়ে চমৎকার ফ্লুইড এক্সপিরিয়েন্স মিলবে এই বাজেট ফোনে।

Poco C75 5G

এটি একেবারে বাজেট-ব্রেকার! মাত্র ₹৭,৬৯৯ দামে মিলছে 6.88-ইঞ্চি HD+ স্ক্রিন ও 120Hz রিফ্রেশ রেট। এতে রয়েছে Snapdragon 4S Gen2 চিপসেট ও 5160mAh ব্যাটারি। গেমিং, স্ট্রিমিং কিংবা মাল্টিটাস্কিং— সবেতেই অনবদ্য পারফর্ম করে।

Realme Narzo N61

₹৭,১৪৫ টাকায় পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিজাইন ও গেমিং পারফরম্যান্স।রয়েছে 6.74-ইঞ্চি HD+ ডিসপ্লে, UNISOC T612 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং। হালকা গেমিং ও রোজকার ব্যবহারে এটি এক দারুণ চয়েস।

Motorola G24 Power

₹৭,৯৯৯ দামে থাকা এই ফোনে রয়েছে 6.25-ইঞ্চি HD+ ডিসপ্লে ও 90Hz রিফ্রেশ রেট। MediaTek Helio G85 প্রসেসরের সঙ্গে 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে গেমিংয়ের জন্য উপযুক্ত।

Samsung Galaxy F06 5G

₹৮,৬৯৯ দামের এই ফোনটি 5G কানেক্টিভিটি সহ আসে। এতে রয়েছে 6.7-ইঞ্চি IPS LCD স্ক্রিন, 90Hz রিফ্রেশ রেট, Dimensity 6300 প্রসেসর ও 5000mAh ব্যাটারি। গেমিং এবং স্ট্রিমিং দুই ক্ষেত্রেই পারফরম্যান্সে এটি যথেষ্ট শক্তিশালী।

বাজেট কম মানেই এখন আর কম ফিচার নয়। গেমিং প্রেমীদের জন্য এই ফোনগুলি এক কথায় ‘ভ্যালু ফর মানি’। এখন আপনার কাজ শুধু পছন্দের মডেলটি বেছে নেওয়া। গেমিং শুরু হোক দুর্দান্ত অভিজ্ঞতায়!

 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ