রথের দিনেই সুখবর, হাজার-হাজার টাকা সস্তা হল সোনা

রথের দিনেই সুখবর! মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, প্রায় ৫৫০০ টাকা কমল সোনার দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: রথের দিনেই সুখবর! মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, প্রায় ৫,৫০০ টাকা কমল সোনার দাম। সপ্তাহ কয়েক ধরে সোনার দাম লক্ষ ছুঁয়েছে। যাতে কিনা ঘুম উড়েছে সাধারণ মানুষের। কারণ অক্টোবর মাস শেষ হতেই শুরু হবে বিয়ের মরসুম। তার আগেই দোকানে দোকানে সোনার গহনা কেনার ধুম উঠবে। এই কারণেই সোনার দামের উপর নজর থাকে সকলের। সোনার দাম কমলেই গহনার দোকান গুলিতে ভিড় উপচে পড়ে। কিন্তু মাস কয়েক ধরেই সোনার দাম আকাশ ছুঁয়েছে, তাই দোকানদাররাও মাছি তাড়াচ্ছে। অবশেষে সকলের জন্যে সুখবর। এক ধাক্কায় ৫,৫০০ টাকা কমল সোনার দাম ।আসলে শেয়ার বাজার স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গেই সোনার দাম কমছে। কয়েক দিনের মধ্যে সোনা প্রায় ৫৫০০ টাকা কমেছে।

এমসিএক্সে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ থেকে ৫% বা ৫,৪৪৮ টাকা কমেছে। শুক্রবার (২৭ জুন), হলুদ ধাতুর দাম প্রতি ১০ গ্রামে ১,৪৫৭ টাকা কমে ৯৫,৬৩০ টাকায় পৌঁছেছে। সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ১,০১,০৭৮ টাকায় পৌঁছেছিল। অবশেষে শেয়ার বাজারে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হতেই প্রতি ১০ গ্রামে ৫,৫০০ টাকা কমল সোনার দাম। অন্যদিকে, রূপোও প্রতি কেজিতে ১,৯২৯ টাকা কমেছে। MCX-এ ১ কেজি রূপোর দাম প্রতি কেজি ১০৫৯৬৮ টাকা হয়েছে। কয়েকদিন আগে, এটি ১ লক্ষ ১০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তবে কেন সোনা ও রূপোর দাম কমল? আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজরায়েল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পর থেকে সোনার দাম কমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে, পণ্য বাজার উচ্চ ছিল। তাইত সোনা ও রূপোর দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন যুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে পণ্য বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। আর সোনা ও রূপার দাম আবার কমতে শুরু করেছে। IBJA অনুসারে, আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৫,৭৮৪ টাকা হয়েছে। ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৫, ৪০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৭,৭৩৮ টাকা হয়েছে। এছাড়াও, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১,৮৩৮ টাকা হয়েছে। অন্যদিকে ১ কেজি রূপোর দাম ১০৫,১৯৩ টাকা হয়েছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ