রাহুলই মুখ, বিহারে ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করবে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বিহারে। শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারের বর্তমান সরকার এবং অন্যান্য দলের নেতাদের কটাক্ষ করে কংগ্রেসের নয়া কর্মসূচীর ঘোষণা করেন। তিনি ঘোষণা করেছেন যে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে। এই স্যানিটারি প্যাডের কভারে (বাক্সে) থাকবে রাহুল গান্ধির ছবি।

স্যানিটারি প্যাডের প্যাকেটের গায়ে লেখা থাকবে- ‘মাই বহেন মান যোজনা- অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস’। পাশাপাশি অভাবী মহিলাদের জন্য প্রতি মাসে সম্মানী দেওয়া হবে ২৫০০ টাকা। রাজেশ কুমার আরও বলেন, “বিহারের প্রেক্ষাপটে আমরা মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছি। রাজ্যের মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করা হবে। আমরা এর জন্য প্রচার চালাচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা। মহিলা কংগ্রেস মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে।”

 

আচমকা নির্বাচনের আগে যেন কপাল খুলে গিয়েছে বিহারবাসীর। কিছুদিন আগে সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বিরাট বৃদ্ধির ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে ১১০০ টাকা পাবেন। আগে এই পেনশনের পরিমাণ ছিল ৪০০ টাকা।

নীতীশ কুমার X হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে লিখেছিলেন, “বর্ধিত পেনশনের পরিমাণ জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।”

সরকার একথা স্পষ্টভাবে জানিয়েছিল, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পে বয়স্ক নাগরিক, বিশেষ ভাবে সক্ষম, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ ছত্রছায়ায় থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী