শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ঈদগাহ মামলায় হিন্দু পক্ষে ধাক্কা, মসজিদকে বিতর্কিত কাঠামো দিতে নারাজ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ঈদগাহ বিবাদ মামলায় একটি বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ। হাই কোর্টের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে হিন্দু পক্ষের আবেদন। শাহী ঈদগাহ মসজিদটিকে বিতর্কিত কাঠামো হিসেবে ঘোষণা করার দাবিতে তারা আবেদন জানিয়েছিল।

বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ এই মামলার শুনানি করছিল। তাঁর পক্ষ থেকে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে ২ আগস্ট। এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে যে উপলব্ধ তথ্য এবং আবেদনের ভিত্তিতে, মথুরার শাহী ঈদগাহকে এখনও বিতর্কিত কাঠামো হিসাবে ঘোষণা করা হয়নি। তবে ভবিষ্যতে করা যেতে পারে। অন্যদিকে, হিন্দু পক্ষ দাবি করেছে যে ঈদগাহটি শ্রীকৃষ্ণের প্রাচীন জন্মস্থানে নির্মিত হয়েছিল। মন্দির ভেঙে এটি তৈরি য়েছিল। আপাতত, সকলের নজর পরবর্তী শুনানির দিকে।

গোটা বিষয়ে হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন যে, চলতি বছরের ৫ মার্চ হাইকোর্টে মথুরার শাহী ঈদগাহ মসজিদটিকে বিতর্কিত ঘোষণা করার দাবিতে একটি আবেদন করা হয়। ২৩শে মে আদালতে এই বিষয়ে বিতর্ক সম্পন্ন হয় এবং আদালত নিজের রায় স্থির করে। সেই রায় আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে।

হিন্দু পক্ষের বক্তব্য, “আমরা হাইকোর্টকে বলেছিলাম যে আগে এখানে একটি মন্দির ছিল। অতীত দিনে যে যে এখানে মসজিদ ছিল সেই প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। ঈদগাহ মসজিদের পক্ষ আদালতে সেই প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এমন পরিস্থিতিতে কেন এটিকে মসজিদ বলা হবে? বরং এটিকে বিতর্কিত কাঠামো ঘোষণা করা উচিত। যেমন অযোধ্যা মামলার রায় দেওয়ার আগে, বাবরি মসজিদকে বিতর্কিত কাঠামো ঘোষণা করা হয়েছিল আদালতের পক্ষ থেকে। একইভাবে শাহী ঈদগাহ মসজিদকেও বিতর্কিত ঘোষণা করা উচিত।”

এই বিরোধটি মথুরার কাটরা কেশব দেব এলাকার ১৩.৩৭ একর জমি নিয়ে। সেখানে মন্দির এবং মসজিদ উভয়ই নির্মিত। তথ্য অনুযায়ী, মোট জমির মধ্যে ১১ একর শ্রী কৃষ্ণ জন্মভূমি, বাকি জমিটি ঈদগাহ বলে দাবি করা হচ্ছে। হিন্দু পক্ষ সমগ্র জমিটিকে শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি করেছে। মুসলিম স্বভাবতই তা মানতে নারাজ। হিন্দু পক্ষের মতে, ১৬৭০ সালে ঔরঙ্গজেব শ্রীকৃষ্ণ জন্মভূমিতে নির্মিত মন্দিরটি ভেঙে শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী