ঘোর বিপদের পূর্বাভাস! অমরনাথ যাওয়ার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: দুর্ঘটনার সম্মুখীন অমরনাথ যাত্রীরা। শনিবার সকালে রামবান জেলার চান্দেরকোট এলাকায় পবিত্র অমরনাথ মন্দিরে ভক্তদের নিয়ে যাওয়ার সময় একটি কনভয় দাঁড়িয়ে থাকা চারটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে কমপক্ষে ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হন।

চান্দেরকোটের একটি স্থানে জলখাবার খাওয়ার জন্য কনভয়টি থামার সময় এই দুর্ঘটনা ঘটে। রামবানের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কুলবীর সিংহ জানিয়েছেন, চালক সময়মতো কনভয়টি থামাতে ব্যর্থ হন। ফলে আগে থেকে দাঁড়িয়ে থাকা একাধিক বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায় চেইন রিঅ্যাকশন। এতে ৩৬ জন যাত্রী আহত হন।

এসএসপি’র কথায়, “চান্দেরকোটে জলখাবার খাওয়ার জন্য কনভয়টি থামে। এতে তীর্থযাত্রীরা সামান্য আহত হয়েছেন। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা হয়েছে। তাঁরা প্রাথমিক চিকিৎসার পর তীর্থযাত্রা চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন।” সেই সঙ্গে কুলবীর সিং জানিয়েছেন, “আহতদের মধ্যে তিন থেকে চারজনের আঘাত গুরুতর। আঘাতের প্রকৃতি গভীর হওয়ার কারণে তাঁরা এখুনি আর অমরনাথের দিকে এগিয়ে যেতে পারবেন না।

প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৩ জুলাই থেকে বরফানি বাবার দর্শনের জন্য ভীড় জমাতে শুরু করেছেন পূণ্যার্থীরা। বৃহস্পতিবার সকালে বাবা অমরনাথের প্রথম আরতি করা হয়। প্রতি বছর অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পাহেলগাম রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ ছোট কিন্তু খাড়া বালতাল রুট দিয়ে হয় অমরনাথ যাত্রা। যেহেতু কাশ্মীর, তাই থাকে সেনা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সতর্কতা। ৯ আগস্ট রাখিবন্ধনের দিন ২০২৫ সালের অমরনাথ যাত্রা শেষ হবে।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী