আজমল কাসভকে ফাঁসির দোরগোড়ায় পৌঁছে দেওয়া নিকম এবার রাজ্যসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: রাজ্যসভার জন্য চারজন নতুন সদস্য মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ক্রিমিন্নাল লইয়ার উজ্জ্বল নিকম, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, প্রসিদ্ধ ইতিহাসবিদ ড. মীনাক্ষী জৈন এবং কেরালার সমাজকর্মী সি. সদানন্দন মাস্টার। রাষ্ট্রপতি মনোনীত পদে বেশ কয়েকজন অবসর নেওয়ায় শূন্যস্থান পূরণ হয়েছিল। সেই কারণেই চারজনকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উজ্জ্বল নিকম ২৬/১১ মুম্বাই হামলা মামলা সহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল ফৌজদারি মামলায় পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা আবার একসময় ভারতের বিদেশ সচিব ছিলেন। তাই বিদেশ নীতির ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

মীনাক্ষী জৈন ইতিহাসের একজন প্রসিদ্ধ অধ্যাপক। সদানন্দন মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। তিনি নিজে কেরালায় রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন। ফলে রাষ্ট্রপতি যাদের মনোনীত করলেন তাঁদের প্রত্যেকেরই স্ব স্ব ক্ষেত্রে একটি বিশেষ পরিচয় রয়েছে।

এই চারজনকে সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদের অধীনে মনোনীত করা হয়েছে। সংবিধানের এই  অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তাঁদের কাজ ও অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যসভায় পাঠাতে পারেন। রাজ্যসভার শূন্য আসন পূরণের জন্য এই মনোনয়ন করা হয়েছে।

ভারতীয় সংবিধানের ৮০ অনুচ্ছেদের অধীনে, রাজ্যসভার (সংসদের উচ্চকক্ষ) মোট ২৫০ জন সদস্য থাকতে পারে। যার মধ্যে ২৩৮ জন সদস্য রাজ্যসভার সদস্য। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১২ জন সদস্য নির্বাচিত হন এবং ১২ জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। রাষ্ট্রপতি কেবলমাত্র সেই ব্যক্তিদের মনোনীত করতে পারেন।

সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তিরা রাজ্যসভায় মনোনীত হতে পারেন। এর উদ্দেশ্য হল সংসদে এমন বিশেষজ্ঞদের কণ্ঠস্বর প্রদান করা যারা সাধারণ নির্বাচনের মাধ্যমে সংসদে পৌঁছাতে পারেন না। স্বাধীনতার পর থেকে অনেক রাষ্ট্রপতি রাজ্যসভার জন্য অনেক সেলিব্রিটি মনোনীত করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল লতা মঙ্গেশকর, এম.এস. সুব্বুলক্ষ্মী, জাকির হুসেন, রবীন্দ্র জৈন, রেখা, শচীন তেন্ডুলকর।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী