বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ইএম বাইপাস, খিদিরপুর, সল্টলেক, বড় বাজারের পর এবার বন্ডেলগেটে আগুন। কলকাতায় বন্ডেলগেট এলাকায় দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা চলছে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই কারাখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বন্ডেলগেট এলাকার ওই ওষুধ কারখানায় কাজ হচ্ছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে দমকল কর্মীরা  আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেনি। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন স্থানীয় মানুষরা। ওষুধ কারখানার ওই গোটা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই কারখানর ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

শনিবার বিকেলে বন্ডেলগেটের কাছে দে’জ মেডিক্যালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরে আরও ৩টি ইঞ্জিন গিয়েছে। ১০টি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। শ্বসরোধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রায় ৭৫ বছরের পুরানো এই কারখানা। ওই কারখানার দুই ও তিন তলা থেকে ক্রমাগত আগুন বের হতে দেখা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৪টে নাগাদ আগুন দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা পুরসভা ডিজাস্টার টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওই কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা জানতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা