নাম না করে ‘বিজেপি বান্ধব’ বিবেক অগ্নিহোত্রীকে তুলোধনা গৌতম ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা ও বাঙালির নির্যাতনের আবহে বিতর্ক উসকে দিল দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এবার বিবেক অগ্নিহোত্রীর নাম না করেই তাঁকে নিশানা করেছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। এক ভিডিওবার্তায় দেশভাগের যন্ত্রণার কথা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায় উঠে এসেছে দেশের স্বাধীনতার জন্য বাংলার অবদানের কথা। সংগ্রামের সামনের ভাগে বাংলা লড়াই করলেও দেশভাগের শিকার হতে হয়েছিল বাংলাকেই।

১৯৪৬ সালের কলকাতা দাঙ্গাকে ভিত্তি করে তৈরি হয়েছে দ্। বেঙ্গল ফাইলস। সেখানে মূলত সাম্প্রদায়িক উস্কানিকেই প্রধান করে দেখানো হয়েছে। যারফলে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিন তাঁর মুখে উঠে এসেছে দেশের সংরগ্রামে বাঙালির কথা। ২৯৪৭ সালে ভাগ হয়েছিল পাঞ্জাব ও বাংলা। ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে যাঁরা বেশি লড়াই করেছে, তাঁরাই সাম্রাজ্যবাদের শিকার হয়েছিলেন। তাঁদেরই ভাগ করা হয়েছে। তাঁর কথায় উঠে এসেছে আন্দামান সেলুলার জেলের কথা। সেখানে ৯০ শতাংশই বাঙালি। তারপরেই রয়েছেন পাঞ্জাবিরা। এর থেকে স্পষ্ট কারা দেশের জন্য লড়াই করেছিলেন?

তিনি আরও বলেছেন, বাংলা ভাগের কারণ ন িয়ে কাজ করতে চাইলে গবেষণা করতে হবে। দাঙ্গার পিছনের কারণ যাচাই করে দেশভাগের কারণ জানতে হবে। এখানেই মনে করা হচ্ছে না না করে বিবেক অগ্নিহোত্রীকে নিশানা করেছেন তিনি। একই সঙ্গে তাঁর সংযোজন, বাংলাকে হেনস্থা করা আগেও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। বাঙালি সেটা করতে দেবে না। ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ সিনেমার ট্রেলার লঞ্চের দিনে বাধা দেওয়ার অধিযোগ উঠেছে। প্রথমে হোটেল কর্তৃপক্ষ এবং পরে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিবেক। এই ঘটনার পরেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তারপরদিনই ভিডিওবার্তা দিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?