আমিষ খাবার নিয়ে বচসা! রেগে দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন মুসলিম সহপাঠীর, স্কুল ভাঙচুর

র্মান্তিক ঘটনা! ধর্ম বিরূপতার ছোবলে অকালেই প্রাণ হারাতে হল একজন দশম শ্রেণীর পড়ুয়াকে। মোদির শহরে মর্মান্তিক ঘটনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ধর্ম বিরূপতার ছোবলে অকালেই প্রাণ হারাতে হল একজন দশম শ্রেণীর পড়ুয়াকে। মোদির শহরে মর্মান্তিক ঘটনা! জানা গিয়েছে, মঙ্গলবার (১৯ অগস্ট) গুজরাতের আহমেদাবাদে স্কুলের সামনেই ওই ছাত্রের উপর হামলা চালানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছাত্রটির। ছাত্রের উপর হামলা চালানোর কথা জানতে পেরেই ছেলেটির ক্ষুব্ধ পরিবারের সদস্য রা স্কুল ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের খোখারায় অবস্থিত একটি বেসরকারি স্কুলে।

মঙ্গলবার ১৫ বছর বয়সী দশম শ্রেণির ছাত্র নয়নের উপর তাঁরই স্কুলের একজন নবম শ্রেণির ছাত্র ছুরি দিয়ে আক্রমণ করে। এরপরেই নয়নকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যুর পর অভিভাবকরা ক্ষুব্ধ। জানা গিয়েছে, নিহত ছাত্রটি সিন্ধি সম্প্রদায়ের। অভিযুক্ত ছাত্রটি মুসলিম, যার কারণে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার উত্তেজিত জনতা ওই স্কুলে ভাঙচুর চালায়। শিক্ষকদের চোখ এড়িয়ে কীভাবে ছাত্র টির উপর হামলা চালাল আরেক ছাত্র, তা নিয়েই প্রশ্ন উঠেছে! ইতিমধ্যেই উত্তেজিত নিহতের পরিবারের সদস্যরা স্কুলের সম্পত্তি ধ্বংস করেছে। আজ সকাল থেকেই সিন্ধি সম্প্রদায়ের মানুষ স্কুলে প্রচুর সংখ্যায় উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ছাত্রের মৃত্যুতে ক্ষুব্ধ অভিভাবক, হিন্দু সংগঠন এবং এবিভিপি কর্মীরা স্কুলে ভাঙচুর চালিয়েছে।

স্কুল কর্মীদেরও মারধর করা হয়েছে। অভিভাবকদের মধ্যে ক্ষোভের পরিপ্রেক্ষিতে স্কুলে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়নের উপর হামলাকারী নবম শ্রেণির ছাত্রকে পুলিশ আটক করেছে। পুলিশ কিশোর আইনে ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্ত ছাত্র ছাড়াও অভিভাবকরা স্কুলের অধ্যক্ষ এবং ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ছাত্রটি মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। তবে কী কারণে দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল? এই প্রসঙ্গে প্রতিবাদকারী এক অভিভাবক জানিয়েছেন, আমিষ খাবার নিয়ে দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরেই মুসলিম ছাত্রটি রেগে গিয়ে দশম শ্রেণির ওই ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা করে। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচানো যায়নি।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের