তৃতীয় লিঙ্গের চিকিৎসকের নাম পরিবর্তন করুন, শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ মণিপুর হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, মণিপুর: মণিপুরের এক তৃতীয় লিঙ্গের ‘তরুণী’ চিকিৎসকের লড়াই অবশেষে মান্যতা পেল। ওই চিকিৎসক পিজিতে ভর্তির জন্য নিজের শিক্ষাগত শংসাপত্রে নাম এবং লিঙ্গ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন। অবশেষে তাঁকে স্বস্তি দিয়েছে মণিপুর হাইকোর্ট। রাজ্য শিক্ষা বিভাগকে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শংসাপত্র জারি করার। সার্টিফিকেটে লিখতে হবে তরুণীর নতুন নাম, এবং লিঙ্গের জায়গায় লিখতে হবে স্ত্রীলিঙ্গ।

৩২ বছর বয়সী তৃতীয় লিঙ্গের ওই চিকিৎসক জন্মগতভাবে ছিলেন পুরুষ। নাম বোবোই লাইশরাম। ২০১৯ সালে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করেন। বোবোই তার লিঙ্গ পুরুষ থেকে মহিলাতে পরিবর্তনের বিষয়ে একটি মেডিক্যাল সার্টিফিকেট পেয়েছিলেন। তাঁর আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডও আপডেট করা হয়েছিল। কিন্তু বোবোই লাইশরামের এডুকেশনাল সার্টিফিকেটে নাম এবং লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে প্রায় জান কয়লা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়।

বোবোই লাইশরাম তার নতুন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করেছিলেন। যার মধ্যে রয়েছে তাঁর এমবিবিএস সার্টিফিকেট এবং মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ডকুমেন্ট। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি নাম এবং লিঙ্গ পরিবর্তনের জন্য প্রথম থেকেই সার্টিফিকেট প্রদান করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। পশ্চিম ইম্ফলের বাসিন্দা লাইশরাম ২০২৪ সালে মণিপুর হাইকোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষা বোর্ড মণিপুর (BOSEM), উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ মণিপুর (COHSEM),মণিপুর বিশ্ববিদ্যালয় এবং মণিপুর মেডিক্যাল কাউন্সিল (এমএমসি) নতুন সার্টিফিকেট ইস্যু করার আবেদন করেন।

তারপরেই আদালতের দ্বারস্থ হন লাইশরাম। তিনি হাইকোর্টকে জানান যে নতুন নাম এবং লিঙ্গ সংক্রান্ত শংসাপত্র না থাকার কারণে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেননি। আবেদনের শুনানির পর, বিচারপতি ওইনাম থোইবা মেইতেই সোমবার বোসেম, (COHSEM),মণিপুর বিশ্ববিদ্যালয় এবং মণিপুর মেডিক্যাল কাউন্সিলকে এক মাসের মধ্যে নতুন নাম বিওন্সি লাইশরাম এবং লিঙ্গ নারী হিসাবে নতুন শিক্ষা সনদ জারি করার নির্দেশ দিয়েছেন।

হাইকোর্ট ট্রান্সজেন্ডার আইন ২০১৯ এর ধারা ৬, ৭, ১০ ও ২০ এবং ট্রান্সজেন্ডার বিধিমালা ২০২০ এর পরিশিষ্ট-১ এর সঙ্গে পঠিত বিধি ২(d) এর অধীনে বিধানগুলির উল্লেখ করা হয়েছে। এই রায় তরুণী চিকিৎসককে স্বস্তি দিয়েছে। বোবোই লাইশরাম থেকে বিওন্সি লাইশরাম হয়ে ওঠা এই তরুণীর উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ট্রান্সজেন্ডার এমবিবিএস হয়েছেন। এই অঞ্চলটিতে এখনও পর্যন্ত তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার সম্পর্কে যথাযথ সচেতনতার অভাব রয়েছে।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের