বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই সব শেষ, মঞ্চেই মর্মান্তিক মৃত্যু মহিলার

বিয়ের অনুষ্ঠানে নাচতে উঠেছিলেন, কিন্তু নিমেষেই সব শেষ। মঞ্চেই মর্মান্তিক মৃত্যু হন চেন্নাইয়ে এক মহিলার। বিয়ের আনন্দে শোকের পরিবেশ তৈরি হল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের অনুষ্ঠানে নাচতে উঠেছিলেন, কিন্তু নিমেষেই সব শেষ। মঞ্চেই মর্মান্তিক মৃত্যু হন চেন্নাইয়ে এক মহিলার। বিয়ের আনন্দে শোকের পরিবেশ তৈরি হল। সূত্রের খবর, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে উঠেছিলেন ওই মহিলা। এরপর মঞ্চেই নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই মহিলা কাঞ্চিপুরমের বাসিন্দা, তাঁর নাম জিভা। তিনি তাঁর স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। মহিলার নাচতে নাচতে মঞ্চে পড়ে যাওয়ার পর মজার মুহূর্তটি শীঘ্রই মর্মান্তিক ঘটনায় পরিণত হয়।

অনুষ্ঠানের দর্শকরা পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। যেখানে দেখা যাচ্ছে, অন্যান্য মহিলাদের সঙ্গে জিভা মঞ্চে গায়ক ভেলমুরুগানের লাইভ গানে নাচছেন। হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। তখন সবাই বলেছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। কিন্তু তাকে শীঘ্রই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী জিভা চেন্নাইয়ের এক বিখ্যাত মেডিকেল দোকান মালিকের স্ত্রী ছিলেন। জিভা তাঁর দুই ছেলেকে রেখে গিয়েছেন। যাদের মধ্যে একজন এমবিবিএস পড়ছেন এবং অন্যজন ফার্মেসি পড়ছেন। ঘটনাটি ঘটেছিল, যখন মঞ্চে গান গাইতে থাকা ভেলমুরুগান, অতিথিদের সঙ্গে নাচতে আগ্রহীদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে বলেন। তখন জিভা অন্যান্যদের সঙ্গে মঞ্চে উঠে পড়েন এবং ভেলমুরুগানের সঙ্গে নাচতে থাকেন। তখনই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছেযে, জিভা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হয়েছেন। তবে বর্তমানে কম বয়সীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মাস কয়েক আগে মধ্যপ্রদেশের বিদিশাতেও একই রকমের মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যেখানে মামাতো দাদার বিয়ের অনুষ্ঠানের সঙ্গীতে নাচতে উঠে মৃত্যু হয় এক ২৪ বছর বয়সী তরুণীর। সেই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মেয়েটি বলিউডের একটি গানের তালে নাচতে নাচতে মঞ্চে পড়ে মারা যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেয়েটি প্রায় ১.৫ মিনিট ধরে নাচছিল এবং হঠাৎই তার মৃত্যু হয়। আর মেয়েটির মৃত্যুর জন্যে দায়ী হয়েছিল হৃদরোগে। এছাড়া কখনও ক্রিকেট খেলতে গিয়ে, কখনও জিমে, কখনও কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, আবার কখনও ব্যাটমিন্টন খেলতে গিয়েও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর নিহতদের সকলের বয়সই ২০ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের