‘অশালীন বার্তা ও কুপ্রস্তাব’, তরুণ বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মালয়ালী অভিনেত্রী রিনির

সাংঘাতিক কাণ্ড! কেরলের এক তরুণ রাজনীতিবিদের থেকে অশ্লীল বার্তা পেয়েছেন বলে অভিযোগ করলেন জনপ্রিয় মালায়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংঘাতিক কাণ্ড! কেরলের এক তরুণ রাজনীতিবিদের থেকে অশ্লীল বার্তা পেয়েছেন বলে অভিযোগ করলেন জনপ্রিয় মালায়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলার সময় এমনটাই দাবি করলেন মালায়ালাম অভিনেত্রী। তাঁর কথায়, কেরলের একটি বিশিষ্ট রাজনৈতিক দলের একজন তরুণ রাজনীতিবিদ তাঁকে আপত্তিকর বার্তা পাঠিয়েছে ন। শুধু তাই নয়, ওই রাজনীতিবিদ তাঁকে একটি পাঁচ তারা হোটেলের একটি কক্ষে দেখা করার প্রস্তাবও দিয়েছিলেন। রাজনীতিবিদটি কেরলের একজন বিধায়ক। তবে অভিনেত্রী তাঁর বা তার দলের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাক্ষাৎকারে রিনি জানিয়েছেন, “আমি একজন রাজনীতিবিদের কাছ থেকে অপ্রাসঙ্গিক বার্তা পেয়েছি। তিনি আমাকে তার প্রয়োজনে একটি স্থানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন আমি তাকে হুমকি দিয়েছিলাম, তখন তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যেন তাঁর কথা শুনি। রাজনীতিবিদের স্ত্রী, কন্যা-সহ অনেক মহিলা রাজনীতিবিদের থেকে এমনটা অভিজ্ঞতা শোনার পর আমি বিষয়টি নিয়ে কথা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওই রাজনীতিবিদের সংস্পর্শে এসেছিলাম। শেষবার ফেব্রুয়ারিতে আমি ওই রাজনীতিবিদের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম। যেখানে তিনি আমায় বলেছিলেন যে, চলো একটা পাঁচতারা হোটেলে রুম বুক করি, সেখানে তুমি আসো। সেই সময় আমি তীব্র প্রতিক্রিয়া জানাই। সেই সময় অবশ্য কিছুক্ষণের জন্য কোনও ঝামেলা হয়নি। কিন্তু তারপর আবারও একই ঘটনা ঘটে। অনেকেই ওই রাজনীতিবিদের সঙ্গে একই রকম অভিজ্ঞতা রয়েছে। তাই আমি অন্তত এতটুকু বলতে পারব।”

 

 

View this post on Instagram

 

A post shared by RAG (@rinianngeorge)

এরপর অভিনেত্রী আরও বলেন যে, “আমি বিষয়টা দলের অভিজ্ঞ রাজনীতিবিদের জানিয়েছিলাম। কিন্তু তারা তরুণ নেতাকে কিছু তো বলেই নি, বরং তাঁকে পদ, স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমি অনেক অশ্লীল বার্তা পেয়েছিলাম, কিন্তু আমি সেগুলি উপেক্ষা করেছিলাম। সম্প্রতি এই ব্যক্তির সম্পর্কে কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে অনেক মহিলা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবুও, একজনও মহিলা এ বিষয়ে কথা বলছেন না। সেই কারণেই আমি মুখ খুলছি। আমি যদি অভিযোগ দায়ের করি, তাহলে আমি নিজেকে বিপদে ফেলব। এটাই একমাত্র ফলাফল হবে। আমি দেশের মহিলাদেরকে জনপ্রতিনিধিদের বিজ্ঞতার সঙ্গে নির্বাচন করার আহ্বান জানাচ্ছি।”

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের