পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি কমেডিয়ান জসবিন্দর ভাল্লা

ফের শোকের ছায়া পঞ্জাবি বিনোদন মহলে। চিরঘুমের দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা তথা কিংবদন্তি কমেডিয়ান জসবিন্দর বাল্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শোকের ছায়া পঞ্জাবি বিনোদন মহলে। চিরঘুমের দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা তথা কিংবদন্তি কমেডিয়ান জসবিন্দর বাল্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এই অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুক্রবার (২২ অগস্ট) সকালে মোহালির ফোর্টিস হাসপাতালে তিনি মারা গিয়েছেন। জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আগামিকাল (২৩ অগস্ট) দুপুর ১২টা নাগাদ মোহালির বালোঙ্গি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক ভক্ত এবং শিল্পী জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমস্ত বিনোদন মহলের তারকারা।

রিপোর্ট অনুসারে, তিনি গত কয়েক মাস ধরে খুবই অসুস্থ ছিলেন। বয়স্কজনিত রোগে ভুগছিলেন তিনি।তাঁর মৃত্যুর খবরে পঞ্জাবি চলচ্চিত্র শিল্পে শোকের ছায়া নেমে এসেছে। জসবিন্দর ভাল্লা ছিলেন একজন বীর, যিনি পঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। তাঁর নিখুঁত কমিক টাইমিং, সরল মনোমুগ্ধকর মনোভাব এবং তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক সংলাপ, প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মন জয় করেছে। তাঁর প্রতিটি ভূমিকা মানুষের মুখে চিরন্তন হাসি ফুটিয়েছে। ‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’ এবং ‘ব্যান্ড বাজে’ এর মতো একাধিক চলচ্চিত্রে তিনি তাঁর স্মরণীয় অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান তৈরি করেছিলেন।

পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে তিনি রাজত্ব করেছেন। কেরিয়ারে বিভিন্ন ধরণের পঞ্জাবি চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকদের বিনোদন দিয়েছেন। ‘দুলহা ভাট্টি’র মতো আইকনিক কমেডি দিয়ে তিনি তাঁর অভিনয় যাত্রা শুরু করে ছিলেন। বছরের পর বছর ধরে, তিনি জাট অ্যান্ড জুলিয়েট, সর্দার জি এবং ক্যারি অন জাট্টার মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার পঞ্জাবি ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ক্যারি অন জাট্টা ট্রিলজিতে তিনি অ্যাডভোকেট ধিলনের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে, জসবিন্দর ভাল্লার বিয়ে হয়েছিল চণ্ডীগড়ের চারুকলার শিক্ষক পরমদীপের সঙ্গে। তাদের ছেলে পুখরাজ ভাল্লাও একজন অভিনেতা। প্রাথমিকভাবে তিনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু পড়ে পুখরাজ তার বাবার পদাঙ্ক অনুসরণ করেন, ২০০০-এর দশকে প্রথম মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেন, তারপর এরপর কয়েকটি ছবি্তেও তিনি অভিনয় করেছেন। বাবা এবং ছেলে দুজনেই ২০১৩ সালের ছবি, স্টুপিড ৭-এ একসঙ্গে অভিনয় করেছিলেন।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের