কী কাণ্ড! গৃহকর্তার থালাবাসনে প্রস্রাব করতে গিয়ে ধরা পড়লেন পরিচারিকা, তারপর…

কী কাণ্ড! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করে দিলেন গৃহকর্মী। সেটা দিয়ে বাসন ধুয়ে নিলেন পরিচারিকা। মুহূর্তেই ভিডিও ভাইরাল। অবশেষে পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করে দিলেন গৃহকর্মী। সেটা দিয়ে বাসন ধুয়ে নিলেন পরিচারিকা। মুহূর্তেই ভিডিও ভাইরাল। অবশেষে পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। কাকে মানুষ বিশ্বাস করবে? অনেকটা বিশ্বাস করে পরিচারিকাকে ঘর দেখাশোনার দায়িত্ব দেন বাড়ির মালিকেরা। কিন্তু সেই পরিচারিকাদারা যদি মালিকের আড়ালে বাজে কাজ করে বেড়ায়, তাহলে তা মেনে নেওয়া অসম্ভব। এর আগে বাড়ির পরিচারিকাদের অনেক কুকর্মের খবর ভাইরাল হয়েছিল। পাশাপাশি পরিচারিকাদের দ্বারা চুরি, ডাকাতিও সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিন্তু বাসন মাজতে মাজতে বাসনের উপর প্রস্রাবের ঘটনা এই প্রথম।

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বিজনৌরের নাগিনা এলাকার একটি বাড়িতে। যেখানে বাসন পরিষ্কার করার সময় প্রস্রাব করার অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার করল পুলিশ।জানা গিয়েছে, সামন্তা নামে অভিযুক্ত মহিলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় শুরু হয়ে যায়। সেই ভিডিও দেখেই পুলিশ গৃহকর্মীকে গ্রেফতার করেছে। এই বিষয়ে নাগিনা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জয় কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ পাওয়ার পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরও তদন্ত চলছে। যদিও বাড়ির গৃহকর্মীদের নানা ধরনেদ কুকর্মের কথা মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে আসে।

কখনও শোনা যায়, পরিচারিকা মালিকের টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আবার কখনও শোনা গিয়েছে, মালিকের বাচ্চা অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে বাড়ির গৃহকর্মী। কয়েক মাস আগেই সংবাদের শিরোনামে এসেছিল যে, এক ব্যক্তি বেতন না পাওয়ার কারণে বাড়ির মালিকের পোষ্য চুরি করে মুক্তিপণ দাবি করেছিল। যদিও এরপর তাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং গ্রেফতার করা হয়েছিল।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের