এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘স্বভাব যায় না ম’লে।’ মামলা ধামাচাপার বিনিময়ে এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের হাতে পাকড়াও হলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। রাজধানীর অশোক বিহার থানায় কর্মরত অভিযুক্ত হেড কনস্টেবলের নাম অবশ্য প্রকাশ করেননি সিবিআইয়ের আধিকারিকরা। ওই ঘটনার কথা জানাজানি হতেই দিল্লি পুলিশে শোরগোল পড়ে গিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির নামে অশোক বিহার থানায় অবিযোগ জমা পড়ে। অবিযুক্তকে ফোন করে থানার হেড কনস্টেবল সটান তিন লাখ টাকা ঘুষ হিসাবে দাবি করেন। চাহিদামতো তিন লাখ টাকা দিলে তার বিরুদ্ধে কোনও এফআইআর করা হবে না বলে প্রতিশ্রুতিও দেন। যদিও ওই ব্যাক্তি জানান, তার পক্ষে তিন লাখ টাকা জোগাড় করা অসম্ভব। বড়জোড় দুই লক্ষ টাকা দিতে পারবেন। তাও একবারে নয়। কিস্তিতে দেবেন। এ নিয়ে দু’তরফের মধ্যে দর কষাকষি চলে। শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা ঘুষের বিনিময়েই মামলা ধামাচাপা দিতে রাজি হন ধৃত হেড কনস্টেবল। বিষয়টি জানতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা।

সিবিআইয়ের আধিকারিকরা ফাঁদ পাতেন। গতকাল সোমবার (২৫ অগস্ট) একটি নির্দিষ্ট জায়গায় অশোক বিহার থানার হেড কনস্টেবলকে ঘুষের এক লক্ষ টাকা নেওয়ার জন্য ডেকে পাঠান অভিযোগকারী। টাকা লেনদেনের সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় ঘুষখোর হেড কনস্টেবলকে। সেই সঙ্গে ঘুষ দেওয়ার দায়ে ওই ব্যক্তিকেও আটক করা হয়েছে। ঘুষ নিতে গিয়ে হেড কনস্টেবলের পাকড়াও হওয়া নিয়ে মুখ খুলতে চাননি দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI