মেয়েরা করেন দেবীবরণ, তাম্রলিপ্ত রাজপরিবারের গণ্ডি পেরিয়ে মা এখন সর্বজনীন

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: একসময় রাজবাড়ীর পুজো ছিল একমাত্র দুর্গাপুজো। বারোয়ারি পুজো তো অনেক পরে। তার আগে বিভিন্ন রাজা, জমিদারদের বাড়িতে অনুষ্ঠিত হত শারদোৎসব। তেমনি এক রাজবাড়ি হল তাম্রলিপ্ত রাজবাড়ি। এই রাজবাড়ির রাজকুমারীরা বরণ করতেন দেবীকে। প্রধান রানিমা ছিলেন পুজোর দায়িত্বে। এখন যুগ পাল্টিয়েছে। তাম্রলিপ্ত রাজবাড়ির দুর্গাপুজোও আর শুধু রাজকিয়তার গণ্ডির ভিতরে আটকে থাকেনি। ১৭ বছর ধরে তাম্রলিপ্ত রাজবাড়ি মাঠেই অনুষ্ঠিত হচ্ছে পুজো। ১৭ বছরে এই পুজো পরিচিতি পেয়েছে আদি তাম্রলিপ্ত সর্বজনীন পুজোর। এই পরিবারটির উত্তরসূরী আবার পুরসভার চেয়ারম্যান। তাই এখন রাজবাড়ীর সর্বজনীন পুজোর দায়িত্ব নেন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। তাঁর উদ্যোগেই রাজবাড়ির সীমানা ছাড়িয়ে এই পুজো ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে।

রাজপরিবারের এই ঐতিহ্যবাহী পুজোর মধ্যে লুকিয়ে রয়েছে ইতিহাস। বহু প্রাচীন এই শারদোৎসব। এর উল্লেখ রয়েছে আচার্য দণ্ডী রচিত ‘দশকুমারচরিত’ সদ্য আখ্যায়িকায়। তাই তাম্রলিপ্তর রাজপরিবার কতখানি সমৃদ্ধ এবং প্রাচীন তার প্রমাণের দরকার পড়ে না। বাংলার মধ্যে মেদিনীপুর ছিল বিপ্লবের জন্মভূমি। হেমচন্দ্র কানুনগো থেকে শুরু করে ক্ষুদিরাম বসু পর্যন্ত বহু বিপ্লবী এই মেদিনীপুরেরই মানুষ। স্বাধীনতা আন্দোলনের সময় তাই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে নাম লিখিয়েছিল তাম্রলিপ্ত রাজবাড়িও। সেই সময় এই পুজোর ধারাবাহিকতায় ছেদ করে। পরে আবার তা শুরু হয়। তারপর থেকে আজও দুর্গা আরাধনা হয়ে চলেছে ঐতিহাসিক প্রথা মেনে।

এখনো ষষ্ঠীতে রাজ পরিবারের থেকে তরোয়াল, তিনটি পাঁঠা এবং নৈবেদ্য বর্গভীমা মায়ের মন্দিরে পাঠিয়ে দেওয়া। সেখানে হয় অস্ত্রপুজো। সপ্তমী এবং অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় পাঠা বলি। নিয়ে আসা হয় শালগ্রাম শিলা। এত বছরেও পরিবর্তিত হয়নি নিয়ম।প্রতিমা হয়ে আটচালার। বর্তমানে রাজবাড়ির মাঠেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন তো রাজপরিবারের পুজো সর্মবজনীন। তাই মণ্ডপসজ্জায় আনা হয় নতুনত্ব। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে বিশাল বড় মেলা। তাই তাম্রলিপ্ত রাজ পরিবারের অনন্য ভূমিকা রয়েছে সমাজের প্রতিও। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজোয়। ভিড় সামলাতে থাকেন পুলিশের স্বেচ্ছাসেবকরা। এলাকা মোড়া থাকে সিসিটিভিতে। বিগত কয়েক বছরে তমলুকের এই  পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তেমনটাই কথা রয়েছে। সবমিলিয়ে এখন সাজো সাজো রব তমলুকে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ