‘ভারত-পাকিস্তান সহ ৭ যুদ্ধ থামিয়েছি’, রাষ্ট্রপুঞ্জে ফের নিজের ঢাক পেটালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: ফের একবার ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত-পাকিস্তান যুদ্ধই নয়, মোট সাত-সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করছেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে মোটা অঙ্কের শুল্ক চাপানো হবে বলে রাশিয়াকেও হুমকি দিয়েছেন। ট্রাম্পের ওই হুমকির প্রেক্ষিতে এখনও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরে মঙ্গলবারই (২৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেন ট্রাম্প। আর ওই ভাষণ দিতে গিয়ে নিজেকে গোটা বিশ্বের পরিত্রাতা হিসাবে তুলে ধরেন তিনি। নিজেকে বিশ্বগুরু হিসাবে তুলে ধরে তিনি বলেন ‘আমি সাত মাস হল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছি। আর সাত মাসে সাতটি যুদ্ধ বন্ধ করেছি। তার মধ্যে রয়েছে কম্বোডিয়া-থাইল্যান্ড, মিশর-ইথোপিয়া আর্মেনিয়া-আজারবাইজান, ভারত-পাকিস্তান, ইজরায়েল-ইরান, কঙ্গো-রোয়ান্ডা। এটা দুর্ভাগ্যজনক যে রাষ্ট্রপুঞ্জ থাকতেও যুদ্ধ বন্ধের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। সাত যুদ্ধ বন্ধে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করেছি। অথচ রাষ্ট্রপুঞ্জের তরফে ওই যুদ্ধ থামানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আমাকেও সাহায্য করতে চেয়ে একটা ফোন পর্যন্ত করা হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জ থাকার প্রয়োজন কি?’

এদিন ভারত-পাকিস্তান সহ সাত যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করার পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়েও রাশিয়াকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারির সুরে বলেন ‘যদি রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য মানসিক প্রস্তুতি না নেয়, তাহলে আমেরিকাও মস্কোর উপরে অকল্পনীয় শুল্ক চাপাবে।’

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন