কালীপুজোয় দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠে থাকে মায়ের বিশেষ ভোগের আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি: “অসিতে রুধির ধারা, গলে মুণ্ডমালা

হেটমুখে চেয়ে দেখো পদতলে ভোলা

মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে

মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে…”

দেবী কালীকার কথা বললেই অনিবার্যভাবে পান্নালাল ভট্টাচার্যের এই গানের কথাগুলি যেন চোখের সামনে ভেসে ওঠে। আর মাত্র একদিন, তার পরেই দেবী পূজিত হবেন শ্যামা রূপে। ২০ অক্টোবর সোমবার পালিত হবে কালীপুজো। রাজ্যের হাজার হাজার মন্দিরে সাড়ম্বরে পুজো পাবেন মা। অসংখ্য ভক্ত ভিড় জমাবেন দক্ষিণেশ্বর, কালীঘাটের মতো মন্দিরে। মায়ের বিভিন্ন মন্দিরে দেওয়া হয় নানা রকমের ভোগ। চলুন জানা যাক কালীঘাট, দক্ষিণেশ্বর এবং তারাপীঠে ভোগে মাকে ঠিক কী কী দেওয়া হয়।

কালীঘাট হল একান্ন সতী পীঠের একটি। এখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। কালী পুজোর দিন ওখানে থাকে আয়োজন। কমপক্ষে শতাধিক সেবায়েত ভোগ নিবেদন করেন। কালীমন্দিরে অমাবস্যা তিথি শুরুর আগে একবার ভোগ নিবেদন করা হয়। তাতে থাকে শুক্ত, পাঁচ রকমের ভাজা, পোলাও, রুই-ইলিশ-চিংড়ি মাছ, কচি পাঁঠার মাংস, চাটনি ও পায়েস। একেবারে শেষে দেওয়া হয় মিষ্টি পান। এ গেল দিনের আহার। রাতে মাকে দেওয়া হয় নিরামিষ আহার। তার মধ্যে থাকে ময়দার লুচি, খিচুড়ি, তরকারি, কয়েক রকমের ভাজা, রাবড়ি, রসগোল্লা, চাটনি, দই, মিষ্টি ও পান ।

দক্ষিণেশ্বরে মা হলেন ভবতারিণী। এখানে দুপুরে আরতির পর ভোগ নিবেদন করা হয়। সেখানে ভাতের সঙ্গে প্রথম পাতে থাকে গাওয়া ঘি, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের মাছ। এছাড়া থাকে চাটনি, পায়েস এবং পাঁচ রকমের মিষ্টি। এরপর মা বিশ্রাম নেন। তারপর বিকেলে আবার মাকে নিবেদন করা হয় নানা রকমের মরশুমি ফল। রাত ৯ টায় দেওয়া হয় বিশেষ অন্ন ভোগ। তাতে থাকে লুচি, ছানার কোপ্তা, রাবড়ি সহ পাঁচ রকমের মিষ্টি। এক সময় দক্ষিণেশ্বরের মন্দিরে বলি হত। বহুদিন বলি বন্ধ, তাই ভোগে আর মাংস দেওয়া হয় না।

তারাপীঠে মহাসমারোহে পালিত হয় কালীপুজো। এটি একটি শক্তিপীঠ। তারা বেশি মা কালীকে নিবেদন করা হয় মিছরির সরবত, ছোলা আর সন্দেশ। তারপর নানারকম ব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। ভোগের থালায় থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, কচি পাঁঠার মাংস, পায়েস এবং মিষ্টি। তারাপীঠের অন্যতম ভোগ হল পোড়া শোল মাছ মাখা। এটি মাকে দিতেই হয়, না হলে নাকি মা তুষ্ট হন না।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ