Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোর রাতে ফের অশান্ত ভাঙড়, সংঘর্ষ, আহত একাধিক, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড়ে ফের তৃণমূল–আইএসএফ সংঘর্ষ। কালীপুজোর রাতে রক্ত ঝরলো ভাঙড়ে।আহত একাধিক, গ্রেফতার ২।ফের রাজনৈতিক অশান্তিতে থমথমে ভাঙড়। সোমবার রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে।দু’পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার(Uttar Kasipur P.S.) পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কালীপুজোর দিন কিছু ছোট ছেলে বাজি পটকা ফাঠাচ্ছিল। তাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

বিষয়টি স্থানীয় থানা পর্যন্ত যায়। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কালীপুজো মিটে গেলে দু’পক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করা হবে বলে সিদ্ধান্ত নেন। কিন্তু থানা থেকে ফিরে এসেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আইএসএফের একাধিক কর্মীর বাড়িতে আক্রমণ করে। মারধর করা হয়। ভাঙচুর চালানো হয়। চারজন আইএসএফ কর্মী আহত হন। Isf কোন আক্রমণ করেনি। তৃণমূল যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় ভাঙড়ে । এলাকায় উত্তেজনা থাকলেও যাতে নতুন করে কোন ঘটনা না ঘটে তার জন্য পুলিশ নজর রাখছে। উভয় পক্ষের অভিযোগ পুলিশ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।অপরদিকে তৃণমূলের(TMC) পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে থানা থেকে ফিরে আসার পরেই আইএসএফ নেতাকর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা চালায়। খুন করার পরিকল্পনা নিয়েছিল। তাদের কর্মীরা কোনভাবে পালিয়ে প্রাণ বাঁচায়। প্রায় চারজন তৃনমূল কর্মী গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী