ওয়ালশ হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত উদ্ধার, গ্রেফতার মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যোজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধার শিশু।হুগলি জেলার শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়।কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় ওই শিশু,গ্রেফতার এক মহিলা। জানা গিয়েছে, গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় হাসপাতাল থেকে।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।

সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশু কন্যাকে কোলে নিতে ইচ্ছে করছে তার। সরল বিশ্বাসে মা নিজের কন্যা সন্তানকে ওই মহিলার হাতে তুলে দেন।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা। শুরু হয় তুমুল হইচই হাসপাতাল চত্বরে।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

নাকা তল্লাশি শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোড়ে ওই মহিলাকে আটক করে পুলিশ।শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার।তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা। পুলিশ বোরখা পরা ওই মহিলাকে গ্রেফতার করেছে। এই শিশু চুরি চক্রে ওই মহিলার সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন তার মা।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ