ফের উত্তপ্ত ভাঙড়, ভাঙচুর, বোমাবাজি, এলাকায় বসল পুলিশ পিকেটিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ এর দলীয় কার্যালয়ে তান্ডব । ভাঙচুর চেয়ার টেবিল । তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠী শওকাত মোল্লার(Sauqat Molla) অনুগামীদের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগনা জেলায় অভিষেক ‘ঘনিষ্ঠ’ জাহাঙ্গীর খান দায়িত্ব পেতে ভাঙড়ের আরাবুল অনুগামী এবং কাইজার অনুগামীরা আনন্দে আতশবাজি ফাটাতে শুরু করেন।

জাহাঙ্গীর খান, অভিষেক ব‍্যানার্জী শ্লোগান দিতে থাকেন কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই ঘটকপুকুরে কাইজারের(Kaijar) অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে। মূলত ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার অনুগামী আহছান মোল্লা, বাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভাঙড়ে আবারও সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ।আবারও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চন্ডিহাট গ্রামে(Chandihat Vilalge) বোমাবাজি । আইএসএফের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে নতুন করে তপ্ত ভাঙড়(Bhangar)।শনিবার গভীর রাতে ভাঙড়ের চন্ডিহাট গ্রামে আইএসএফের বুথ সভাপতি ইছা হক মোল্লার বাড়িতে বোমাবাজির অভিযোগ।

বোমার শব্দে কেঁপে ওঠে গ্রাম। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ আইএসএফের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।কালী পুজো মিটতেই ফের ভাঙড় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশ নজরদারি বাড়াচ্ছে বিভিন্ন এলাকায়।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন